Isaiah 48:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার বংশ বালুকণার মত হত, তোমার সন্তান তার কণাগুলোর মত হত, তার নাম উচ্ছিন্ন হত না ও আমার সম্মুখ থেকে মুছে যেত না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বংশধরেরা হত বালুকার মতো, তোমাদের সন্তানেরা হত বালুকণার মতো অসংখ্য; তাদের নাম কখনও মুছে ফেলা হত না, কিংবা আমার সামনে থেকে তারা কখনও বিলুপ্ত হত না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার বংশ বালুকার ন্যায় হইত, তোমার সন্তান তাহার কণাসমূহের ন্যায় হইত, তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হইত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার বংশ বালুকার ন্যায় হইত, তোমার সন্তান তাহার কণাসমূহের ন্যায় হইত, তাহার নাম উচ্ছিন্ন ও আমার সম্মুখ হইতে লুপ্ত হইত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তোমাদের বংশধরেরা বালির মত হত আর তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অসংখ্য। তাদের নাম আমার সামনে থেকে কখনও মুছে ফেলা হত না কিম্বা তাদের ধ্বংস করা হত না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তোমাদের বংশধরেরা বালির মত হত আর তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অসংখ্য। তাদের নাম আমার সামনে থেকে কখনও মুছে ফেলা হত না কিংবা তাদের ধ্বংস করা হত না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাগরবেলার বালির মত তোমার বংশধরের সংখ্যা হত অগণিত। লুপ্ত হবে না তোমার নাম ধরণীর বুক থেকে নিশ্চিহ্ন হবে না তুমি এ কথা নিশ্চয়ই জেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি আমাকে মানতে, তোমাদের অনেক শিশু সন্তান থাকত, তারা অসংখ্য বালু কণার মতো| তোমরা যদি আমাকে মানতে, তোমরা ধ্বংস হতে পারতে না| তোমরা আমার সঙ্গে চালিয়ে যেতে পারতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের বংশধরেরা বালির মতো অনেক হত এবং তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অনেক। তাদের নাম কাটা হত না কিম্বা মুছে ফেলা হত না আমার সামনে থেকে।