Isaiah 48:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা পবিত্র নগরের লোক বলে পরিচয় দেয়, ইসরাইলের আল্লাহ্র উপরে নির্ভর করে; তাঁর নাম বাহিনীগণের মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা নিজেদের সেই পবিত্র নগরের নাগরিক বলো এবং ইস্রায়েলের ঈশ্বরের উপরে নির্ভর করো, সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা পবিত্র নগরের লোক বলিয়া পরিচয় দেয়, এবং ইস্রায়েলের ঈশ্বরে নির্ভর করে; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা পবিত্র নগরের লোক বলিয়া পরিচয় দেয়, এবং ইস্রায়েলের ঈশ্বরে নির্ভর করে; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তো নিজেদের পবিত্র শহরের বাসিন্দা বলে থাক আর ইস্রায়েলের ঈশ্বরের উপরে নির্ভর কর, যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তো নিজেদের পবিত্র শহরের বাসিন্দা বলে থাক আর ইসরাইলের মাবুদের উপরে ভরসা কর, যাঁর নাম আল্লাহ্ রাব্বুল আলামীন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেদের পবিত্র নগরীর নাগরিক বলে পরিচয় দাও, গর্বভরে বলে থাক এ কথা–— ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বরের প্রতি অবিচল আস্থা তোমাদের, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর যিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, তারা পবিত্র শহরের নাগরিক| তারা ইস্রায়েলের ঈশ্বরের ওপর নির্ভর করে| সর্বশক্তিমান প্রভু হল তাঁর নাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা নিজেদেরকে পবিত্র শহরের লোক বলে থাকে এবং ইস্রায়েলের ঈশ্বরকে বিশ্বাস কর; যাঁর নাম বাহিনীদের সদাপ্রভু।