Isaiah 48:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ব্যাবিলন থেকে বের হও; কল্‌দীয়দের মধ্য থেকে পালিয়ে যাও, আনন্দগানের রবসহকারে এই প্রচার কর, এই সংবাদ দাও, দুনিয়ার সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমরা বল, মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ব্যাবিলন ত্যাগ করো, ব্যাবিলনীয়দের কাছ থেকে পলায়ন করো! আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো, ঘোষণা করো সেই বার্তা। পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও; বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বাবিল হইতে বাহির হও, কল্‌দীয়দের মধ্য হইতে পলায়ন কর, আনন্দগানের রবসহকারে ইহা প্রচার কর, এই সংবাদ দেও, পৃথিবীর সীমা পর্য্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমার বল, সদাপ্রভু আপন দাস যাকোবকে মুক্ত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বাবিল হইতে বাহির হও; কল্‌দীয়দের মধ্য হইতে পলায়ন কর, আনন্দগানের রবসহকারে ইহা প্রচার কর, এই সংবাদ দেও, পৃথিবীর সীমা পর্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমরা বল, সদাপ্রভু আপন দাস যাকোবকে মুক্ত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা বাবিল ছেড়ে চলে যাও, বাবিলীয়দের কাছ থেকে পালাও। তোমরা আনন্দে চিৎকার করে জানাও, ঘোষণা কর। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এই কথা বল, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা ব্যাবিলন ছেড়ে চলে যাও, ব্যাবিলনীয়দের কাছ থেকে পালাও। তোমরা আনন্দে চিৎকার করে জানাও, ঘোষণা কর। দুনিয়ার শেষ সীমা পর্যন্ত এই কথা বল, “মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চলে যাও তোমরা ব্যাবিলন থেকে তোমরা মুক্ত, স্বাধীন! মহোল্লাসে উচ্চকন্ঠে জানাও এ সংবাদ, কর সর্বত্র ঘোষণা—প্রভু পরমেশ্বর তাঁর দাস ইসরায়েলকে করেছেন উদ্ধার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার লোকরা বাবিল ত্যাগ করো! আমার লোকরা কল্দীয়দের কাছ থেকে পালাও| আনন্দের সঙ্গে লোকদের এই সংবাদ দাও| পৃথিবীর দূর দূর স্থানে এই বার্তা পৌঁছে দাও! লোককে বলো, “প্রভু তাঁর ভৃত্য যাকোবকে উদ্ধার করেছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ব্যাবিলন থেকে বেরিয়ে এসো! কলদীয়দের কাছ থেকে পালাও। আনন্দে চিৎকার করে জানাও, এটা ঘোষণা কর। পৃথিবীর শেষ সীমা পর্যন্ত এ কথা বল, ‘সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন’।”