Isaiah 48:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যখন শুকনো স্থান দিয়ে তাদেরকে নিয়ে গেলেন, তারা তৃষ্ণার্ত হল না, তিনি তাদের জন্য শৈল থেকে স্রোত বহালেন; তিনি শৈল ভেদ করলেন, পানি প্রবাহিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি; তাদের জন্য তিনি শিলাপ্রস্তর বিদীর্ণ করে জল প্রবাহিত করেছিলেন; তিনি শিলা বিদীর্ণ করেছিলেন আর জল প্রবাহিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যখন শুষ্ক স্থান দিয়া তাহাদিগকে লইয়া গেলেন, তাহারা তৃষ্ণার্ত্ত হইল না, তিনি তাহাদের জন্য শৈল হইতে স্রোত বহাইলেন; তিনি শৈল ভেদ করিলেন, জল প্রবাহিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যখন শুষ্ক স্থান দিয়া তাহাদিগকে লইয়া গেলেন, তাহারা তৃষ্ণার্ত হইল না, তিনি তাহাদের জন্য শৈল হইতে স্রোত বহাইলেন; তিনি শৈল ভেদ করিলেন, জল প্রবাহিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন তখন তারা পিপাসায় কষ্ট পায় নি, কারণ তিনি পাথর থেকে তাদের জন্য জল বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ফাটিয়েছিলেন আর তাতে জল বের হয়ে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন তখন তারা পিপাসায় কষ্ট পায় নি, কারণ তিনি পাথর থেকে তাদের জন্য পানি বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ফাটিয়েছিলেন আর তাতে পানি বের হয়ে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি যখন তাঁর প্রজাদের রুক্ষ তপ্ত মরুর মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, তখন তৃষ্ণায় কষ্ট পায় নি তারা বারিধারা এনেছিলেন তিনি তাদের জন্য শৈলের বুক থেকে। শৈলকে তিনি করলেন দ্বিধাবিভক্ত, প্রবাহিত হল বারিধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর লোকদের মরুভূমির ওপর দিয়ে নিয়ে গেলেন কিন্তু তারা কখনও তৃষ্ণার্ত হয়নি| কেন? কারণ প্রভু তাঁর লোকদের জন্য পাথর থেকে জলপ্রবাহের সৃষ্টি করেছিলেন| তিনি পাথরটি ভাঙলেন এবং জল প্রবাহিত হতে লাগল!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পিপাসা পায়নি যখন তিনি মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন; তিনি পাথর থেকে তাদের জন্য জল বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ভেঙে দিয়েছিলেন এবং তাতে জল বের হয়ে এসেছিল।