Isaiah 48:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগের বিষয়গুলো আমি সেকাল থেকে জানি; সেগুলো আমার মুখ থেকে বের হয়েছিল, আমি তা জানাতাম; আমি অকস্মাৎ সাধন করলাম, সেগুলো উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি পূর্বকার বিষয়গুলি বহুপূর্বেই বলেছি, আমার মুখ সেগুলি ঘোষণা করেছে এবং আমি সেগুলি জানিয়ে দিয়েছি; তারপরে হঠাৎই আমি সক্রিয় হয়েছি এবং সেগুলি সংঘটিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্বকার বিষয় সকল আমি সেকাল অবধি জ্ঞাত করিয়াছি; সেগুলি আমার মুখ হইতে নির্গত হইয়াছিল, আমি তাহা জ্ঞাত করিতাম; আমি অকস্মাৎ সাধন করিলাম, সেগুলি উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্বকার বিষয় সকল আমি সেকাল অবধি জ্ঞাত করিয়াছি; সেইগুলি আমার মুখ হইতে নির্গত হইয়াছিল, আমি তাহা জ্ঞাত করিতাম; আমি অকস্মাৎ সাধন করিলাম, সেইগুলি উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “যা হয়ে গেছে তা আমি অনেক কাল আগেই বলেছিলাম; আমি তা জানিয়েছিলাম আর আমার মুখ তা ঘোষণা করেছিল। তারপর আমি হঠাৎ তা করলাম আর তা হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “যা হয়ে গেছে তা আমি অনেক কাল আগেই বলেছিলাম; আমি তা জানিয়েছিলাম আর আমার মুখ তা ঘোষণা করেছিল। তারপর আমি হঠাৎ তা করলাম আর তা হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের বলেন, বহুকাল আগেই আমি জানিয়েছিলাম আগামী দিনের ঘটনার কথা, তারপর অকস্মাৎ ঘটালাম আমি সেই সব ঘটনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কি ঘটবে বহুদিন আগে আমি তা বলে দিয়েছি| এবং তারপর হঠাৎই আমি তা ঘটিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অনেকদিন আগে এ জিনিস বলেছিলাম; তা আমার মুখ থেকে এসেছিল এবং আমি তা তাদের জানালাম; তারপর হঠাৎ তা করলাম এবং তা অতিক্রম করল।