Isaiah 48:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি জানতাম যে, তুমি অবাধ্য, তোমার ঘাড় লোহার শলাকার মত, তোমার কপাল ব্রোঞ্জের;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়; তোমাদের ঘাড়ের পেশিগুলি সব লোহার, তোমাদের কপাল ছিল পিতলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি জানিতাম যে, তুমি অবাধ্য, তোমার গ্রীবা লৌহশলাকাবৎ, ও তোমার কপাল পিত্তলময়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি জানিতাম যে, তুমি অবাধ্য, তোমার গ্রীবা লৌহশলাকাবৎ, ও তোমার কপাল পিত্তলময়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ তোমরা যে কেমন একগুঁয়ে তা আমি জানতাম; তোমাদের ঘাড়ের মাংস লোহার মত আর কপাল ব্রোঞ্জের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ তোমরা যে কেমন একগুঁয়ে তা আমি জানতাম; তোমাদের ঘাড়ের গোশ্ত লোহার মত আর কপাল ব্রোঞ্জের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানতাম তুমি অবাধ্য, লৌহের মত কঠিন, অনমনীয় ব্রোঞ্জের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সেটা করেছিলাম কারণ আমি জানি তোমরা একরোখা জেদী| আমি যা বলেছিলাম তার কোন কিছুকেই তোমরা বিশ্বাস করনি| তোমরা ছিলে বড় একরোখা লোহার মত যাকে বাঁকানো যায় না, একরোখা ছিলে ব্রোঞ্জের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি জানতাম যে তোমরা একগুঁয়ে ছিলে, তোমাদের ঘাড়ের মাংসপেশী লোহার মত এবং কপাল ব্রোঞ্জের মত।