Isaiah 48:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি শুনেছ, এ সব দেখ; তোমরা কি তা জানাবে না? এখন থেকে আমি তোমাকে নতুন নতুন কথা শোনাই, সেসব নিগূঢ়, তুমি জানতে পার নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা এসব কথা শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকাও। তোমরা কি সেগুলি স্বীকার করবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন সব বিষয় বলব, সেইসব গুপ্ত বিষয়, যেগুলি তোমাদের অজানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি শুনিয়াছ, এই সমস্ত দেখ; তোমরা কি তাহা জ্ঞাত করিবে না? এখন হইতে আমি তোমাকে নূতন নূতন কথা শুনাই, সে সকল নিগূঢ়, তুমি জানিতে পার নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি শুনিয়াছ, এই সমস্ত দেখ; তোমরা কি তাহা জ্ঞাত করিবে না? এখন হইতে আমি তোমাকে নূতন নূতন কথা শুনাই, সেই সকল নিগূঢ়, তুমি জানিতে পার নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা এই সব শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকিয়ে দেখ। তোমরা কি তা মেনে নেবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন নতুন বিষয়ের কথা বলব যা তোমাদের অজানা ও গুপ্ত বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এই সব শুনেছ; সেই সমসে-র দিকে তোমরা তাকিয়ে দেখ। তোমরা কি তা মেনে নেবে না? “এখন থেকে আমি তোমাদের নতুন নতুন বিষয়ের কথা বলব যা তোমাদের অজানা ও গোপন বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা কিছু আমি বলেছিলাম, সবই আজ হয়েছে সফল। আমার ভবিষ্যদ্বাণী যে সঠিক—একথা এবার স্বীকার করতেই হবে তোমায়। এবার আমি বলব তোমায় নতুন বিষয়, আগামী দিনের নতুন ঘটনার কথা যা তুমি শোন নি কোনদিন যা আমি পূর্বে কখনও করি নি প্রকাশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কি ঘটেছে তোমরা দেখেছো, শুনেছোও| তাই এই খবরগুলি তোমাদের অন্যদেরও বলা উচিৎ| এখন তোমাদের আমি নতুন জিনিসের কথা জানাব| যা তোমরা এখনও শোন নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এ সব শুনেছ; তাকিয়ে দেখ এসব প্রমাণের দিকে এবং তুমি কি তা মেনে নেবে না যা আমি সত্য বলেছিলাম? এখন থেকে আমি তোমাদের নতুন জিনিস দেখাবো, লোকানো জিনিস যা তোমরা জানো না।