Isaiah 48:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেসব এখনই সৃষ্ট হল, আগে থেকে ছিল না; আজকের আগে তুমি সেসব শোন নি; পাছে তুমি বল যে, আমি সেসব জানতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়; আজকের পূর্বে সেগুলির কথা তোমরা শোনোনি। তাই তোমরা বলতে পারো না, ‘হ্যাঁ, আমরা সেগুলির কথা জানতাম।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সকল এখনই সৃষ্ট হইল, পূর্ব্ব হইতে ছিল না; অদ্যকার পূর্ব্বে তুমি সে সকল শুন নাই; পাছে তুমি বল যে, আমি সে সকল জ্ঞাত ছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সকল এখনই সৃষ্ট হইল, পূর্ব হইতে ছিল না; অদ্যকার পূর্বে তুমি সেই সকল শুন নাই; পাছে তুমি বল যে, আমি সেই সকল জ্ঞাত ছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেগুলো অনেক দিন আগে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সেই সব শোন নি। কাজেই তোমরা বলতে পারবে না, ‘হ্যাঁ, আমরা তা জানতাম।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেগুলো অনেক দিন আগে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সেই সব শোন নি। কাজেই তোমরা বলতে পারবে না, ‘জ্বী, আমরা তা জানতাম।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র আমিই ঘটাচ্ছি এই সব ঘটনা, যা কখনও ঘটে নি আগে। যদি ঘটত, তাহলে বলতে, এ সবই তোমার জানা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব ঘটনা আগে কখনও ঘটেনি, এই সব ঘটনা এখনই ঘটে যাচ্ছে| আজকের আগে এসব কথা তোমরা শোন নি| তোমরা তাই বলতে পারবে না যে আমরা এই সব ইতিমধ্যেই জেনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন এবং অনেক আগে থেকে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সে সব শোন নি। তাই তোমরা বলতে পারবে না, হ্যাঁ, আমি তাদের সম্বন্ধে জানতাম।