Isaiah 48:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তো শোন নি, জানও নি, আগে থেকে তোমার কান খোলাও হয় নি; কেননা আমি জেনেছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক, গর্ভ থেকে অধর্মাচারী বলে আখ্যাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি; প্রাচীনকাল থেকেই তোমাদের কান খোলা থাকেনি। তোমরা যে কেমন বিশ্বাসঘাতক, তা আমি ভালোভাবেই জানি; জন্ম থেকেই তোমরা বিদ্রোহী নামে আখ্যাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ত শুন নাই, জ্ঞাতও হও নাই, এবং পূর্ব্ব হইতে তোমার কর্ণ খোলাও হয় নাই; কেননা আমি জানিয়াছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক ও গর্ভ হইতে অধর্ম্মাচারী বলিয়া আখ্যাত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ত শুন নাই, জ্ঞাতও হও নাই, এবং পূর্ব হইতে তোমার কর্ণ খোলাও হয় নাই; কেননা আমি জানিয়াছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক ও গর্ভ হইতে অধর্মাচারী বলিয়া আখ্যাত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা তা শোন নি এবং বুঝতেও পার নি; আগে থেকে তোমাদের কান খোলা হয় নি। তোমরা যে কেমন বিশ্বাসঘাতক তা আমি জানি, জন্ম থেকেই তোমাদের বিদ্রোহী বলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা তা শোন নি এবং বুঝতেও পার নি; আগে থেকে তোমাদের কান খোলা হয় নি। তোমরা যে কেমন বেঈমান তা আমি জানি, জন্ম থেকেই তোমাদের বিদ্রোহী বলা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জানতাম, তুমি বিশ্বাসঘাতক, বিশ্বাস করা যায় না তোমাকে তুমি বিদ্রোহী, এই তোমার পরিচয়, এই কারণেই কোন কথা জানানো হয় নি তোমায়, ঘুণাক্ষরেও শোনানো হয় নি কোনদিন কিছু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবুও তোমরা আমার কথা শোননি! তোমরা কোন কিছুই শেখোনি! আমি যা বলেছি তোমরা তা শুনতে অস্বীকার করেছ| আমি জানি শুরু থেকেই তোমরা আমার বিরুদ্ধাচরণ করবে| জন্মাবার সময় থেকেই তোমরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা কখনই শোন নি; তোমরা জানোনা; এ জিনিসগুলো খোলা ছিলনা তোমার কানের কাছে আগে থেকে। কারণ আমি জানতাম যে তোমরা খুব প্রতারণাপূর্ণ এবং জন্ম থেকে তোমাদের বিদ্রোহী বলা হয়।