Isaiah 48:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করবো, নিজের প্রশংসার্থে তোমার প্রতি সংযত হব, তোমাকে উচ্ছেদ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার নিজেরই নামের অনুরোধে আমি আমার ক্রোধ চরিতার্থ করায় বিলম্ব করেছি; আমার নামের প্রশংসার জন্য আমি তা মুলতুবি রেখেছি, যেন তোমাদের উচ্ছেদসাধন না করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করিব, এবং আপনার প্রশংসার্থে তোমার-প্রতি সংযত হইব, তোমাকে উচ্ছেদ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করিব, এবং আপনার প্রশংসার্থে তোমার প্রতি সংযত হইব, তোমাকে উচ্ছেদ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার নিজের সুনামের জন্যই আমার ক্রোধকে আমি দমন করে রেখেছি; আমার গৌরবের জন্য আমি তা বাধা দিয়ে রেখেছি যাতে তোমাদের শেষ করে ফেলা না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার নিজের সুনামের জন্যই আমার রাগকে আমি দমন করে রেখেছি; আমার প্রশংসার জন্য আমি তা বাধা দিয়ে রেখেছি যাতে তোমাদের শেষ করে ফেলা না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আপন মহিমার গুণে সংবরণ করব ক্রোধ, আপন গৌরব ও মর্যাদার মুখ চেয়ে সংযত করব নিজেকে, ধ্বংস আমি করব না তোমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু আমি ধৈর্য্যশীল থাকব| আমি এটা নিজের জন্যই করব| রুদ্ধ না হওয়া এবং তোমাদের ধ্বংস না করার জন্য লোকে আমার প্রশংসা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার নামের জন্য আমার রাগকে আমি দমন করব; আমার সম্মানের জন্য আমি তা ধরে রাখবো তোমাদের ধ্বংসের হাত থেকে।