Isaiah 49:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে উপকূলগুলো, আমার কালাম শোন; হে দূরস্থ জাতিরা, কান দাও। মাবুদ গর্ভ থেকে আমাকে ডেকেছেন, মায়ের গর্ভ থেকে আমার নাম উল্লেখ করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে দ্বীপনিবাসীরা, আমার কথা শোনো; দূরবর্তী জাতিসমূহ, তোমরা একথা শোনো: আমার জন্ম হওয়ার পূর্বে সদাপ্রভু আমাকে আহ্বান করেছেন; আমার জন্ম হওয়া থেকে তিনি আমার নামের উল্লেখ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে উপকূল সকল, আমার বাক্য শুন; হে দূরস্থ জাতিগণ, কর্ণপাত কর। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে উপকূল সকল, আমার বাক্য, শুন; হে দূরস্থ জাতিগণ, কর্ণপাত কর। সদাপ্রভু গর্ভাবধি আমাকে ডাকিয়াছেন, মাতার উদর হইতে আমার নাম উল্লেখ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে দূর দেশের লোকেরা, আমার কথা শোন; দূরের জাতিরা, কান দাও। আমার জন্মের আগে সদাপ্রভু আমাকে ডেকেছিলেন; তিনি মায়ের গর্ভ থেকে আমার নাম উল্লেখ করে আসছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে দূর দেশের লোকেরা, আমার কথা শোন; দূরের জাতিরা, কান দাও। আমার জন্মের আগে মাবুদ আমাকে ডেকেছিলেন; তিনি মায়ের গর্ভ থেকে আমার নাম উল্লেখ করে আসছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন আমার কথা হে সুদূরের জাতিবৃন্দ, শোন তোমরা বসতি যাদের বহুদূরে! প্রভু পরমেশ্বর আমার জন্মের পূর্বেই মনোনীত করেছেন আমাকে, করেছেন নিয়োগ আমায় তাঁর দাসের পদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূরবর্তী স্থানের সব লোকরা আমার কথা শোন| পৃথিবীবাসী সবাই আমার কথা শোন! আমি জন্মাবার আগেই প্রভু আমাকে তাঁর সেবা করতে আমন্ত্রণ জানিয়েছিলেন| আমি মাতৃজঠরে থাকার সময়েই প্রভু আমার নাম ধরে ডাক দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার কথা শোন, তোমরা উপকূলবাসীরা এবং মনোযোগ দাও, তোমরা দূরের লোকেরা। সদাপ্রভু আমার জন্ম থেকে আমার নাম ধরে ডেকেছিলেন, যখন আমার মা আমাকে পৃথিবীতে এনেছিলেন।