Isaiah 49:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ক্ষুধিত বা পিপাসিত হবে না; তপ্ত বালুকা বা রৌদ্র দ্বারা আহত হবে না; কেননা যিনি তাদের প্রতি দয়াকারী, তিনি তাদেরকে চরাবেন, পানির ফোয়ারার কাছে নিয়ে যাবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আর ক্ষুধিত কি তৃষ্ণার্ত হবে না, মরুভূমির উত্তাপ বা সূর্যের প্রখর তাপ তাদের যন্ত্রণা করবে না। যে তাদের প্রতি সহানুভূতিশীল, সে তাদের পথ দেখাবে, এবং তাদের নিয়ে যাবে জলস্রোতের কিনারায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা ক্ষুধিত কি পিপাসিত হইবে না; এবং তপ্ত বালুকা কি রৌদ্র দ্বারা আহত হইবে না; কেননা যিনি তাহাদের প্রতি দয়াকারী, তিনি তাহাদিগকে চরাইবেন, জলের উনুইয়ের নিকটে লইয়া যাইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা ক্ষুধিত কি পিপাসিত হইবে না; এবং তপ্ত বালুকা কি রৌদ্র দ্বারা আহত হইবে না; কেননা যিনি তাহাদের প্রতি দয়াকারী, তিনি তাহাদিগকে চরাইবেন, জলের উনুইয়ের নিকটে লইয়া যাইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের খিদে পাবে না, পিপাসাও পাবে না কিম্বা মরুভুমির গরম বা সূর্যের তাপ তাদের আঘাত করবে না। তাদের উপর যাঁর মমতা আছে তিনিই তাদের পথ দেখাবেন আর জলের ফোয়ারার কাছে নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের খিদে পাবে না, পিপাসাও পাবে না কিংবা মরুভুমির গরম বা সূর্যের তাপ তাদের আঘাত করবে না। তাদের উপর যাঁর মমতা আছে তিনিই তাদের পথ দেখাবেন আর পানির ঝর্ণার কাছে নিয়ে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কখনও তারা ক্ষুধিত হবে না, হবে না কখনও তৃষিত। রৌদ্রের খরতাপ আর তপ্ত মরুবালি দগ্ধ করবে না তাদের, কারণ তাদের পরিচালনা করে নিয়ে যাবেন এমন একজন, যিনি ভালবাসেন তাদের, জলের উৎসমুখে তিনি নিয়ে যাবেন তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকে ক্ষুধার্ত হবে না, লোকরা তৃষ্ণার্ত হবে না| তাদের তপ্ত সূর্য ও বাতাস কষ্ট দেবে না| কেন? কারণ ঈশ্বর তাদের আরাম দেবেন| ঈশ্বর তাদের নেতৃত্ব দেবেন| জলপ্রবাহগুলির কাছে তিনি তাদের নেতৃত্ব দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের খিদে পাবে না, পিপাসা পাবে না, কিম্বা গরম বা সূর্য্যের তাপ তাদের ওপর পড়বে না। যাদের উপর তাঁর মমতা আছে তিনি তাদের পথ দেখাবেন তিনি জলের ফোয়ারার কাছে নিয়ে যাবেন।