Isaiah 49:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আসমান, আনন্দ-রব কর, দুনিয়া, উল্লসিত হও; পর্বতমালা, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা মাবুদ তাঁর লোকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আর তাঁর দুঃখীদের প্রতি করুণা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশমণ্ডল, আনন্দে চিৎকার করো; পৃথিবী, উল্লসিত হও; পর্বতমালা সকলে, আনন্দগানে ফেটে পড়ো! কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন, তাঁর অত্যাচারিত লোকেদের তিনি সহানুভূতি দেখাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আকাশমণ্ডল, আনন্দ-রব কর, পৃথিবী, উল্লাসিত হও; পর্ব্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আকাশমণ্ডল, আনন্দ-রব কর, পৃথিবী, উল্লসিত হও; পর্বতগণ, উচ্চৈঃস্বরে আনন্দগান কর; কেননা সদাপ্রভু আপন প্রজাগণকে সান্ত্বনা করিয়াছেন, আর আপন দুঃখীদের প্রতি করুণা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মহাকাশ, আনন্দে চিৎকার কর; হে পৃথিবী, আনন্দ কর; হে পাহাড়-পর্বত, জোরে জোরে আনন্দ-গান কর; কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দেবেন আর তাঁর অত্যাচারিত লোকদের উপর মমতা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আসমান, আনন্দে চিৎকার কর; হে দুনিয়া, আনন্দ কর; হে পাহাড়-পর্বত, জোরে জোরে আনন্দ-কাওয়ালী গাও; কারণ মাবুদ তাঁর বান্দাদের সান্ত্বনা দেবেন আর তাঁর অত্যাচারিত লোকদের উপর মমতা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আকাশমণ্ডল মুখরিত হও সঙ্গীতে! আনন্দ ধ্বনি কর হে ধরিত্রী! পর্বতমালা উচ্ছ্বসিত হোক গানে গানে! প্রভু পরমেশ্বর দূর করবেন তাঁর প্রজাবৃন্দের দুঃখ দুর্দশা, দান করবেন তাদের সান্ত্বনা, দুঃখভারে জর্জরিত প্রজাদের উপর বর্ষণ করবেন করুণাধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গ ও পৃথিবী সুখী হও! পাহাড় চেঁচিয়ে ওঠ আনন্দে! কেন? কারণ প্রভু তাঁর লোকদের আরাম দেবেন| প্রভু গরীব লোকদের প্রতি সদয় হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গান গাও আকাশএবং আনন্দ কর; পৃথিবী, গান গাও, তোমরা পর্বতেরা! কারণ সদাপ্রভু তাঁর লোকদের সান্ত্বনা দেবেন এবং তাঁর অত্যাচারিত লোকদের করুণা করবেন।