Isaiah 49:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলে যেতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করবে না? বরং তারা ভুলে যেতে পারে, তবুও আমি তোমাকে ভুলে যাব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দুধের শিশুকে কোনো মা কি ভুলতে পারে? তার গর্ভজাত সন্তানের প্রতি সে কি মমতা করবে না? সে তাকে ভুলে যেতেও পারে, কিন্তু আমি তোমাকে ভুলে যাব না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সদাপ্রভু বলছেন, “মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমন কি, মা-ও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনও তোমাকে ভুলে যাব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মাবুদ বলছেন, “মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমন কি, মা-ও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনও তোমাকে ভুলে যাব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তখন বললেন, কোন নারী কি তার শিশুসন্তানকে ভুলে থাকতে পারে? পারে কি তাকে স্নেহবঞ্চিত করতে যাকে সে করেছে গর্ভে ধারণ? জননী যদি বা ভোলে সন্তানকে তার আমি কখনও ভুলবো না তোমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি বলি, “কোন মহিলা কি নিজের শিশুকে ভুলতে পারে? না! তার শরীর থেকে ভূমিষ্ট হওয়া শিশুকে ভুলতে পারে কোন নারী? না! কোন নারী তার শিশুকে ভুলতে পারে না| আমিও তোমাদের ভুলে যেতে পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একজন স্ত্রী কি তার শিশুকে ভুলতে পারে তার দুধের সেবা করানো থেকে সেইজন্য সে যে শিশুকে জন্ম দিয়েছে তার উপর কি মমতা থাকবে না? হ্যাঁ তারা ভুলে যেতে পারে কিন্তু আমি তোমাদের ভুলবনা।