Isaiah 49:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আমি আমার হাতের তালুতে তোমার আকৃতি এঁকেছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে; তোমার প্রাচীরগুলি সবসময়ই আমার সামনে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্ব্বদা আমার সম্মুখে আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি; তোমার চারদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি; তোমার চারদিকের দেয়াল সব সময় আমার সামনে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম, কখনও আমি ভুলবো না তোমায়, আমি লিখেছি তোমার নাম আমার হাতের তালুতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দেখো, আমি নিজ হাতে তোমাদের নাম খোদাই করে রেখেছি! তোমাদের কথা সব সময়ই ভাবি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আমার হাতের তালুতে আমি তোমার নাম খোদাই করে রেখেছি; তোমার দেয়ালগুলো সব দিন আমার সামনে আছে।