Isaiah 49:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি চারদিকে চোখ তুলে দেখ, এরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে। মাবুদ বলেন, আমার জীবনের কসম, তুমি গহনার মত এগুলোকে পরিধান করবে, বিয়ের কনের গহনার মত এগুলোকে ধারণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দুই চোখ তোলো ও চারপাশে তাকাও; তোমার সব সন্তান একত্র হয়ে তোমার কাছে আসছে।” সদাপ্রভু ঘোষণা করেন, “আমার অস্তিত্বের মতোই এ বিষয় নিশ্চিত, তুমি তাদের সবাইকে অলংকারের মতো পরে নেবে; বিয়ের কনের মতোই তুমি তাদের নিয়ে অঙ্গসজ্জা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখ, এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখ, এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি চোখ তুলে চারপাশে তাকাও; দেখ, তোমার সব ছেলেরা একত্র হয়ে তোমার কাছে আসছে। আমার জীবনের দিব্য যে, তারা সবাই তোমার গহনার মত হবে, বিয়ের কনের গহনার মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি চোখ তুলে চারপাশে তাকাও; দেখ, তোমার সব ছেলেরা একত্র হয়ে তোমার কাছে আসছে। আমার জীবনের কসম যে, তারা সবাই তোমার গহনার মত হবে, বিয়ের কনের গহনার মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখ চারিদিকে, কি ঘটনা ঘটছে তোমাকে ঘিরে! তারা একত্রে সমবেত হচ্ছে, ঘরে ফিরে আসছে সন্তানেরা তোমার। আমি যে জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য এ তেমনই সত্য কথা, তুমি গর্বিত হবে তোমার প্রজাগৌরবে, যেমন গর্বিত হয় বধূ তার মহামূল্য অলঙ্কারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকাও! নিজেদের চারিদিকে তাকাও! তোমাদের সব ছেলেমেয়েরা একত্রিত হয়ে তোমাদের কাছে আসবে| প্রভু বলেন, “নিজের জীবনে তোমাদের কাছে এই প্রতিশ্রুতি করছি: তোমাদের ছেলেমেয়েরা হবে রত্নের মতো, যেটা তোমরা গলায় বেঁধে রাখবে| তোমাদের ছেলেমেয়েরা একজন বধূর গলার মূল্যবান হারের মতো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি চারদিকে চোখ তোলো এবং দেখ; তারা সব একত্র হয়েছে এবং তোমার কাছে আসছে। “যেমন নিশ্চয়ই আমি বেঁচে আছি” এটা সদাপ্রভু বলেছেন–তুমি নিশ্চয়ই তাদের পরাবে গয়নার মত, বিয়ের কনের গয়নার মত।