Isaiah 49:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি মনে মনে বলবে, আমার এই সকলকে কে জন্ম দিয়েছে? আমি তো সন্তানহীনা ও বন্ধ্যা, নির্বাসিতা ও পরিভ্রমণকারিণী ছিলাম; এদেরকে কে প্রতিপালন করেছে; দেখ, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, এরা কোথায় ছিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি মনে মনে বলবে, ‘এসব বংশধরকে কে আমাকে দিয়েছে? আমি তো শোকাহত ও বন্ধ্যা ছিলাম; আমি নির্বাসিত ও প্রত্যাখ্যাত হয়েছিলাম। তাহলে কে এদের প্রতিপালন করল? আমাকে তো একা ফেলে রাখা হয়েছিল, কিন্তু এরা, কোথা থেকে এরা এসেছে?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে? আমি ত সন্তান-বিরহিতা ও বন্ধ্যা, নির্ব্বাসিতা ও পরিভ্রান্তা ছিলাম; ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে? দেখ, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, ইহারা কোথায় ছিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি মনে মনে বলিবে, আমার এই সকলকে কে জন্ম দিয়াছে? আমি ত সন্তান-বিরহিতা ও বন্ধ্যা, নির্বাসিতা ও পরিভ্রান্তা ছিলাম; ইহাদিগকে কে প্রতিপালন করিয়াছে? দেখ, আমি একাকিনী অবশিষ্টা ছিলাম, ইহারা কোথায় ছিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তুমি মনে মনে বলবে, ‘এগুলোকে কে আমার জন্য জন্ম দিয়েছে? আমি সন্তানদের হারিয়ে বন্ধ্যার মত হয়ে গিয়েছিলাম; আমাকে যেন দূর করে দেওয়া হয়েছিল, আমি যেন পালিয়ে বেড়াচ্ছিলাম। তাহলে কে এদের লালন-পালন করেছে? আমাকে তো একাই ফেলে রাখা হয়েছিল, কিন্তু এরা? এরা কোথা থেকে এসেছে?’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তুমি মনে মনে বলবে, ‘এগুলোকে কে আমার জন্য জন্ম দিয়েছে? আমি সন্তানদের হারিয়ে বন্ধ্যার মত হয়ে গিয়েছিলাম; আমাকে যেন দূর করে দেওয়া হয়েছিল, আমি যেন পালিয়ে বেড়াচ্ছিলাম। তাহলে কে এদের লালন-পালন করেছে? আমাকে তো একাই ফেলে রাখা হয়েছিল, কিন্তু এরা? এরা কোথা থেকে এসেছে?’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তুমি বলবে আপন মনে, আমি তো সর্বহারা, হারিয়েছি আমার সন্তানদের, কেউ নেই আর আমার। তবে কে এদের ধারণ করেছে আমার জন্য? আমি ছিলাম নির্বাসিত, বিতাড়িত, পরিত্যক্ত, একাকিনী, কোথা থেকে এই এই সন্তান দল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তোমরা নিজেরাই বলবে, ‘কে আমাদের এইসব শিশুদের দিয়েছে? আমি বিচ্ছিন্ন ছিলাম, নির্জনে ছিলাম| পরাস্ত হয়ে নিজেদের লোক থেকে দূরে ছিলাম| তাই এই শিশুদের কে দিলেন? দেখো, আমি একা পড়েছিলাম| কোথা থেকে এই শিশুরা এসেছিল?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি নিজেকে বলবে, ‘কে আমার জন্য এদেরকে জন্ম দিয়েছে? আমি সন্তানদের হারিয়ে বন্ধ্যার মত হয়ে গিয়েছিলাম; আমাকে যেন দূর করে দেওয়া হয়েছিল এবং ত্যাগ করা হয়েছিল, কে এ শিশুদেরকে তুললো? দেখো আমি একা পড়েছিলাম; এরা কোথা থেকে এসেছে’?”