Isaiah 49:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সার্বভৌম মাবুদ এই কথা বলেন, দেখ, আমি জাতিদের প্রতি আমার হাত তুলব, লোকবৃন্দের প্রতি আমার নিশান উঠাবো, তাতে তারা তোমার পুত্রদেরকে কোলে করে, তোমার কন্যাদের কাঁধে করে এনে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, আমি হাতের ইশারায় অইহুদি জাতিদের ডাকব, লোকসমূহের উদ্দেশে আমি আমার পতাকা তুলে ধরব; তারা তোমার সন্তানদের কোলে নিয়ে আসবে, তোমার কন্যাদের কাঁধে বহন করে আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি জাতিগণের প্রতি আমার হস্ত তুলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া, ও তোমার কন্যাদিগকে কাঁধে করিয়া আনিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি জাতিগণের প্রতি আমার হস্ত তুলিব, লোকবৃন্দের প্রতি আমার পতাকা উঠাইব, তাহাতে তাহারা তোমার পুত্রগণকে কোলে করিয়া, ও তোমার কন্যাদিগকে কাঁধে করিয়া আনিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু বলছেন, “দেখ, আমি হাতের ইশারায় অন্যান্য জাতিদের ডাকব আর আমার পতাকা তাদের দেখাব। কাজেই তারা কোলে করে তোমার ছেলেদের নিয়ে আসবে আর কাঁধে করে তোমার মেয়েদের বহন করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক বলছেন, “দেখ, আমি হাতের ইশারায় অন্যান্য জাতিদের ডাকব আর আমার নিশান তাদের দেখাব। কাজেই তারা কোলে করে তোমার ছেলেদের নিয়ে আসবে আর কাঁধে করে তোমার মেয়েদের বহন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, আমি সঙ্কেত পাঠাব জাতিবৃন্দের কাছে, তারা তোমার সন্তানদের ফিরিয়ে আনবে ঘরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু, সদাপ্রভু বলেন, “দেখ, আমার হাত জাতিদের ওপর ঢেউ তুলবে| আমি সব মানুষকে দেখাতে পতাকা তুলব| তখন তারা তোমাদের শিশুদের নিয়ে আসবে! তারা তোমাদের শিশুদের কাঁধে করে আনবে, বাহু দিয়ে শিশুদের ধরে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একথা প্রভু সদাপ্রভু বলছেন, “দেখ, আমি জাতিদের হাত তুলবো; আমি আমার চিহ্ন পতাকা লোকেদের দেখাব। তারা কোলে করে তোমার ছেলেদের নিয়ে আসবে এবং কাঁধে করে তোমার মেয়েদের বয়ে নিয়ে আসবে।