Isaiah 49:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমার জুলুমবাজদেরকে তাদেরই গোশ্ত ভোজন করাব; তারা নতুন আঙ্গুর-রসের মত নিজ নিজ রক্ত খেয়ে মাতাল হবে; আর মানুষ মাত্র জানতে পারবে যে, আমিই মাবুদ তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতি অত্যাচারকারীদের আমি তাদেরই মাংস খেতে বাধ্য করব; দ্রাক্ষারসের মতোই তারা নিজেদের রক্ত পান করবে। তখন সমস্ত মানবজাতি জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের পরিত্রাতা, তোমাদের মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমার উপদ্রবকারিগণকে তাহাদেরই মাংস ভোজন করাইব; তাহারা নূতন দ্রাক্ষারসের ন্যায় আপন আপন রক্তে মত্ত হইবে; আর মর্ত্ত্যমাত্র জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু তোমার ত্রাণকর্ত্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমার উপদ্রবকারিগণকে তাহাদেরই মাংস ভোজন করাইব; তাহারা নূতন দ্রাক্ষারসের ন্যায় আপন আপন রক্তে মত্ত হইবে; আর মর্ত্যমাত্র জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু তোমার ত্রাণকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার উপর যারা অত্যাচার করে আমি তাদের মাংস তাদেরই খাওয়াব; তারা মদের মত করে নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে। তখন সমস্ত মানুষ জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার উপর যারা জুলুম করে আমি তাদের গোশ্ত তাদেরই খাওয়াব; তারা মদের মত করে নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে। তখন সমস্ত মানুষ জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার উপরে যারা অত্যাচার করে সেই অত্যাচারীর নিজেদের মধ্যেই হানাহানি করে একে অপরকে হত্যা করবে, উন্মত্ত হয়ে উঠবে তারা রক্তের নেশায়। তখন সর্বমানব জানবে, আমিই প্রভু পরমেশ্বর, সেই মুক্তিদাতা, উদ্ধারকর্তা তোমাদের, ইসরায়েলের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের যারা দাবিয়ে রেখেছিল আমি তাদের নিজেদের মাংস খেতে বাধ্য করব| দ্রাক্ষারস পান করে মাতাল হবার মত তারা তাদের নিজেদের রক্ত খেয়ে মাতাল হবে| তখন সবাই জেনে যাবে যে প্রভু তোমাদের পরিত্রাতা| প্রত্যেকটি লোক জেনে যাবে যে যাকোবের শক্তিশালী ‘একজন’ তোমাদের রক্ষা করেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের মাংস তাদেরই খাওয়াব; যারা তোমার উপর অত্যাচার করে এবং তারা মদের মতো নিজেদের রক্ত নিজেরা খাবে এবং সব মানুষ জানবে যে, আমি সদাপ্রভু, আমি তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী ব্যক্তি।”