Isaiah 49:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি বললাম, আহা! আমি পণ্ডশ্রম করেছি, শূন্যতা ও অসারতার জন্য আমার শক্তি ব্যয় করেছি; নিশ্চয়ই আমার বিচার মাবুদের কাছে, আমার শ্রমের ফল আমার আল্লাহ্র কাছে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি বললাম, “আমি উদ্দেশ্যহীনভাবে পরিশ্রম করেছি; বৃথাই আমার শক্তি অসারতার জন্য নিঃশেষিত হয়েছে। তবুও, আমার যা প্রাপ্য, তা সদাপ্রভুর হাতে আছে, আমার পুরস্কার আছে আমার ঈশ্বরের কাছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি কহিলাম, আহা! আমি পণ্ডশ্রম করিয়াছি, শূন্যতার ও অসারতার জন্য আপন শক্তি ব্যয় করিয়াছি; নিশ্চয়ই আমার বিচার সদাপ্রভুর কাছে, ও আমার শ্রমের ফল আমার ঈশ্বরের কাছে রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি কহিলাম, আহা! আমি পণ্ডশ্রম করিয়াছি, শূন্যতার ও অসারতার জন্য আপন শক্তি ব্যয় করিয়াছি; নিশ্চয়ই আমার বিচার সদাপ্রভুর কাছে, ও আমার শ্রমের ফল আমার ঈশ্বরের কাছে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বললাম, “আমার পরিশ্রম নিষ্ফল হয়েছে; আমি অসার উদ্দেশ্যে লাভ ছাড়াই আমার শক্তি ক্ষয় করেছি। তবুও আমার যা পাওনা তা সদাপ্রভুরই হাতে রয়েছে, আর আমার পুরস্কার রয়েছে ঈশ্বরের কাছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বললাম, “আমার পরিশ্রম নিষ্ফল হয়েছে; আমি অসার উদ্দেশ্যে লাভ ছাড়াই আমার শক্তি ক্ষয় করেছি। তবুও আমার যা পাওনা তা মাবুদেরই হাতে রয়েছে, আর আমার পুরস্কার রয়েছে আল্লাহ্র কাছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বললাম, পরিশ্রম করেছি আমি কিন্তু সকলই হয়েছে ব্যর্থ! সমস্ত শক্তি আমার নিয়োগ করেছি আমি কিন্তু বৃথা গেছে সব। তবু প্রভু পরমেশ্বরে আমার আস্থা অবিচল আমি পাব তাঁর সুবিচার তিনি দেবেন আমায় আমার শ্রমের পুরস্কার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বললাম, “আমি কঠোর পরিশ্রম করেছি| আমি নিজেকে ক্ষয় করেছি, কিন্তু কোন প্রয়োজনীয় কাজ করি নি| আমি আমার সমস্ত শক্তি ব্যয করেছি| কিন্তু আমি সত্যিকারের কিছুই করতে পারিনি| তাই প্রভুকেই ঠিক করতে হবে| তিনি আমাকে নিয়ে কি করবেন| ঈশ্বরই আমার পুরস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও আমি চিন্তা করলাম “আমার পরিশ্রম বিফল হয়েছে; আমি আমার শক্তি বৃথাই নষ্ট করেছি। তবুও আমার বিচার সদাপ্রভুর হাতে আছে এবং আমার পুরষ্কার ঈশ্বরের সঙ্গে আছে।”