Isaiah 49:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন মাবুদ বলেন, যিনি আমাকে গর্ভ থেকে নির্মাণ করেছেন, যেন আমি তাঁর গোলাম হয়ে ইয়াকুবকে তাঁর কাছে ফিরিয়ে আনি, যেন ইসরাইল তাঁর কাছে সংগৃহীত হয়, বাস্তবিক, মাবুদের দৃষ্টিতে আমি সম্মানিত, আমার আল্লাহ্‌ আমার বল হয়েছেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এখন সদাপ্রভু বলেন, যিনি তাঁর দাস হওয়ার জন্য আমাকে মাতৃগর্ভে গঠন করেছিলেন, যেন যাকোব কুলকে তাঁর কাছে ফিরিয়ে আনা হয় ও ইস্রায়েলকে তাঁর কাছে সংগ্রহ করা হয়, কারণ সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত হয়েছি, আমার ঈশ্বরই হয়েছেন আমার শক্তিস্বরূপ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন সদাপ্রভু বলেন; যিনি আমাকে গর্ভাবধি নির্ম্মাণ করিয়াছেন, যেন আমি তাঁহার দাস হইয়া যাকোবকে তাঁহার কাছে পুনরানয়ন করি, যেন ইস্রায়েল তাঁহার কাছে সংগৃহিত হয়; —বাস্তবিক, সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত, এবং আমার ঈশ্বর আমার বল হইয়াছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন সদাপ্রভু বলেন; যিনি আমাকে গর্ভাবধি নির্মাণ করিয়াছেন, যেন আমি তাঁহার দাস হইয়া যাকোবকে তাঁহার কাছে পুনরানয়ন করি, যেন ইস্রায়েল তাঁহার কাছে সংগৃহীত হয়- বাস্তবিক, সদাপ্রভুর দৃষ্টিতে আমি সম্মানিত, এবং আমার ঈশ্বর আমার বল হইয়াছেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর দাস হবার জন্য আমাকে গর্ভের মধ্যে গড়েছেন যেন আমি যাকোবকে তাঁর কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি আর ইস্রায়েলকে তাঁর কাছে আনতে পারি। আমি সদাপ্রভুর চোখে সম্মানিত আর আমার ঈশ্বরই আমার শক্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর গোলাম হবার জন্য আমাকে গর্ভের মধ্যে গড়েছেন যেন আমি ইয়াকুবকে তাঁর কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি আর ইসরাইলকে তাঁর কাছে আনতে পারি। আমি মাবুদের চোখে সম্মানিত আর আমার আল্লাহ্‌ আমার শক্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর দাসরূপে নিয়োগ করার জন্যই সৃজন করেছেন আমায় মাতৃগর্ভে, জন্মের পূর্বেই আমি হয়েছি নিয়োজিত তাঁর প্রজা ইসরায়েলকে ফিরিয়ে আনার কাজে সমবেত করতে তাদের প্রভুর কাছে, তারা ছড়িয়ে আছে নানা দিকে। প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায় সম্মান ও গৌরব তিনিই আমার শক্তির উৎস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে আমার মাতৃগর্ভে সৃষ্টি করেছেন, যাতে আমি তাঁর দাস হতে পারি এবং যাকোব ও ইস্রায়েলকে পথ প্রদর্শন করে তাঁর কাছে ফিরিয়ে আনতে পারি| প্রভু আমাকে সম্মান দেবেন| ঈশ্বরের কাছ থেকে আমি আমার শক্তি পাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং এখন সদাপ্রভু বলেছেন, তিনি যিনি আমাকে জন্ম থেকে তাঁর দাস করে গড়েছেন, যেন আমি যাকোবকে তাঁর কাছে ফিরিয়ে নিয়ে যাই এবং ইস্রায়েলকে তাঁর কাছে জড়ো করি। আমি সদাপ্রভুর চোখে সম্মানিত এবং ঈশ্বর আমার শক্তি হয়েছেন।