Isaiah 49:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বলেন, এটি লঘু বিষয় যে, তুমি যে ইয়াকুবের বংশগুলোকে উঠাবার জন্য, ইসরাইলের রক্ষাপ্রাপ্ত লোকদেরকে পুনর্বার আনবার জন্য আমার গোলাম হও, আমি তোমাকে জাতিদের দীপ্তিস্বরূপ করবো, যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত আমার উদ্ধারস্বরূপ হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি বলেন, “যাকোবের বিভিন্ন গোষ্ঠীকে পুনঃস্থাপিত করার এবং আমার সংরক্ষিত ইস্রায়েলের লোকদের ফিরিয়ে আনার জন্য তুমি যে আমার দাস হবে, তা অতি সামান্য ব্যাপার। আমি তোমাকে অইহুদিদের কাছে দীপ্তিস্বরূপ করব, যেন পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তুমি আমার পরিত্রাণ নিয়ে আসতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—তিনি বলেন, তুমি যে যাকোবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইস্রায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্ব্বার আনিবার জন্য আমার দাস হও, ইহা লঘু বিষয়; আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্য্যন্ত আমার পরিত্রাণস্বরূপ হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি বলেন, তুমি যে যাকোবের বংশ সকলকে উঠাইবার জন্য ও ইস্রায়েলের রক্ষিত লোকদিগকে পুনর্বার আনিবার জন্য আমার দাস হও, ইহা লঘু বিষয়; আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিব, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত আমার পরিত্রাণস্বরূপ হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বলছেন, “কেবল যাকোবের বংশকে উদ্ধার করবার জন্য আর ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের ফিরিয়ে আনবার জন্য যে তুমি আমার দাস হবে তা নয়; সেটা খুবই সামান্য ব্যাপার। এছাড়াও আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মত করব যেন তোমার মধ্য দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বলছেন, “কেবল ইয়াকুবের বংশকে উদ্ধার করবার জন্য আর ইসরাইলের বেঁচে থাকা বান্দাদের ফিরিয়ে আনবার জন্য যে তুমি আমার গোলাম হবে তা নয়; সেটা খুবই সামান্য ব্যাপার। এছাড়াও আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মত করব যেন তোমার মধ্য দিয়ে সারা দুনিয়ার লোক নাজাত পায়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন আমায়, হে আমার দাস, আমি দেব তোমায় মহত্তর কর্মের মহান দায়িত্বভার। যাকোবের কুলকে পুনরুদ্ধার করে মহান জাতিরূপে প্রতিষ্ঠা করাই একমাত্র কাজ নয় তোমার, এ তো সামান্য কাজ। তুমি হবে আলোকস্বরূপ জাতিবৃন্দের কাছে, সারা জগতের কাছে তুমি পৌঁছে দেবে আমার পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমাকে বলেন, “তুমি আমার খুবই গুরুত্বপূর্ণ দাস| ইস্রায়েলের লোকরা এখন বন্দী| কিন্তু তাদের আমার কাছে আনা হবে| যাকোবের পরিবারগোষ্ঠী আমার কাছেই ফিরে আসবে| কিন্তু তোমার অন্য কাজ আছে, এর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজ! আমি তোমাকে সমস্ত জাতির আলো হিসেবে তৈরি করব| বিশ্ববাসীকে রক্ষা করতে তুমিই হবে আমার পথ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বলেন, “এটা তোমার কাছে ছোটো বিষয় আমার দাস হওয়ার জন্য যাকোবের বংশকে পুনরায় প্রতিষ্ঠিত করবার জন্য এবং ইস্রায়েলের বেঁচে থাকা লোকদের ফিরিয়ে আনবার জন্য। আমি তোমাকে অন্য জাতির কাছে আলোর মত করব যাতে তুমি আমার পরিত্রাতা হও পৃথিবীর শেষ পর্যন্ত।”