Isaiah 49:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বন্দীদেরকে বলবে, বের হও; যারা অন্ধকারে আছে, তাদেরকে বলবে প্রকাশিত হও। তারা পথে পথে চরবে, গাছপালাহীন উঁচুস্থান তাদের চরাণিস্থান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন বন্দিদের বলতে পারো, ‘বেরিয়ে এসো,’ ও যারা অন্ধকারে আছে তাদের বলতে পারো, ‘মুক্ত হও!’ “তারা পথের ধারে খাবার খাবে এবং প্রত্যেক বৃক্ষহীন পর্বতে চারণভূমি পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি বন্দিগণকে বলিবে, বাহির হও; যাহারা অন্ধকারে আছে, তাহাদিগকে বলিবে প্রকাশিত হও। তাহারা পথে পথে চরিবে, ও বৃক্ষশূন্য গিরিশ্রেণী তাহাদের চরাণিস্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি বন্দিগণকে বলিবে, বাহির হও; যাহারা অন্ধকারে আছে, তাহাদিগকে বলিবে প্রকাশিত হও। তাহারা পথে পথে চরিবে, ও বৃক্ষশূন্য গিরিশ্রেণী তাহাদের চরাণি-স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি বন্দীদের বলবে, ‘তোমরা মুক্ত হও,’ আর যারা অন্ধকারে আছে তাদের বলবে, ‘তোমরা বের হয়ে এস।’ তারা রাস্তার ধারে আর গাছপালাহীন পাহাড়ের উপরে খাবার পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি বন্দীদের বলবে, ‘তোমরা মুক্ত হও,’ আর যারা অন্ধকারে আছে তাদের বলবে, ‘তোমরা বের হয়ে এস।’ তারা রাস্তার ধারে আর গাছপালাহীন পাহাড়ের উপরে খাবার পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্দীদের আমি বলব, যাও, তোমরা মুক্ত! অন্ধকারে বসতি যাদের, তাদের আমি বলব, তোমরা আলোয় বেরিয়ে এস! তারা হবে পাহাড়ের বুকে চারণভূমির মেষের মত তৃপ্ত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কয়েদীদের বলবে: ‘কারাগার থেকে বেরিয়ে এসো|’ অন্ধকারে থাকা লোকদের তোমরা বলবে, ‘বেরিয়ে এসো অন্ধকার জগত থেকে!’ ভ্রমণ করতে করতে লোকে খাবে| নিস্ফলা পাহাড়েও তারা খাবার পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি বন্দীদের বলবে, ‘বেরিয়ে এসো,’ তাদের যারা অন্ধকারে আছে। তারা রাস্তা বরাবর চরবে এবং সব ফাঁকা জায়গায় চরানো হবে।