Isaiah 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার প্রিয়ের উদ্দেশে তাঁর আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটি গজল-গান করি। আমার প্রিয়ের একটি আঙ্গুরক্ষেত ছিল, অতি উর্বর একটি পাহাড়ের চূড়ায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার প্রিয়তমের উদ্দেশে একটি গান গাইব, তাঁর দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে গান গাইব: আমার প্রিয়তমের একটি দ্রাক্ষাক্ষেত্র ছিল এক উর্বরা পাহাড়ের গায়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রিয়ের উদ্দেশে তাঁহার দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে আমার প্রিয়ের একটী গীত গান করি। [1] আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, অতি উর্ব্বর এক গিরিশৃঙ্গে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রিয়ের উদ্দেশে তাঁহার দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে আমার প্রিয়ের একটি গীত গান করি। আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল, অতি উর্বর এক গিরিশৃঙ্গে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যাঁকে ভালবাসি তাঁর উদ্দেশে আমি একটা গান গাইব, গান গাইব তাঁর আংগুর ক্ষেতের বিষয়ে। পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিল আমার প্রিয়ের একটা আংগুর ক্ষেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যাঁকে মহব্বত করি তাঁর উদ্দেশে আমি একটা কাওয়ালী গাইব, কাওয়ালী গাইব তাঁর আংগুর ক্ষেতের বিষয়ে। পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিল আমার প্রিয়ের একটা আংগুর ক্ষেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রিয়তমের উদ্দেশে একটি প্রেমসঙ্গীত গাইতে দাও, এ গান তাঁরই দ্রাক্ষাকুঞ্জের গান! একটি দ্রাক্ষাকুঞ্জ ছিল আমার প্রিয়তমের, ছিল সে কুঞ্জ অতি উর্বর এক গিরির উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি আমার ঈশ্বরের উদ্দেশ্যে গান করব| দ্রাক্ষা ক্ষেতের (ইস্রায়েলের) প্রতি ঈশ্বরের যে ভালোবাসা আছে এই গান সে সম্পর্কেই| আমার ঈশ্বরের একটি দ্রাক্ষা ক্ষেত ছিল অতি উর্বর মাটিতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রিয়ের জন্য আঙ্গুরক্ষেতের বিষয়ে আমার প্রিয়ের একটা গান করি। খুব উর্বর পর্বতে আমার প্রিয়ের একটা আঙ্গুর ক্ষেত ছিল।