Isaiah 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্‌ তাদেরকে, যারা খুব সকালে ওঠে, যেন সুরা পান করতে পারে; যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে, যতক্ষণ না আঙ্গুর-রস তাদেরকে উত্তপ্ত করে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাদের, যারা খুব সকালে ওঠে যেন সুরার অন্বেষণে দৌড়ায়, যারা রাত পর্যন্ত জেগে থাকে যতক্ষণ না সুরা তাদের উত্তপ্ত করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্‌ তাহাদিগকে, যাহারা খুব সকালে উঠে, যেন সুরার অনুধাবন করিতে পারে; যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে, যাবৎ না দ্রাক্ষারস তাহাদিগকে উত্তপ্ত করে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্‌ তাহাদিগকে, যাহারা খুব সকালে উঠে, যেন সুরার অনুধাবন করিতে পারে; যাহারা অনেক রাত্রি বসিয়া থাকে, যাবৎ না দ্রাক্ষারস তাহাদিগকে উত্তপ্ত করে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্‌ সেই লোকদের, যারা মদ খাবার জন্য খুব সকালে ওঠে আর অনেক রাত পর্যন্ত বসে আংগুর-রস খেতে থাকে, যতক্ষণ না তাতে তারা গরম হয়ে ওঠে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য সেই লোকেরা, যারা মদ খাবার জন্য খুব সকালে ওঠে আর অনেক রাত পর্যন্ত বসে আংগুর-রস খেতে থাকে, যতক্ষণ না তাতে তারা গরম হয়ে ওঠে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সমূহ সর্বনাশ! ভোর বেলা থেকে তোমরা শুরু কর সুরাপান, রাত্রি পর্যন্ত চলে তোমাদের উন্মত্ততা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা সকালে উঠেই পানীয় হিসাবে দ্রাক্ষারসের খোঁজ কর| তোমরা দ্রাক্ষারস পান করার জন্য গভীর রাত পর্যন্ত জেগে থাক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাদের, যারা খুব সকালে সুরা খোঁজার জন্য ওঠে; যারা অনেক রাত পর্যন্ত বসে থাকে, যতক্ষণ না আঙ্গুর রস তাদেরকে উত্তপ্ত করে!