Isaiah 5:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বীণা ও নেবল, তবল ও বাঁশী ও আঙ্গুর-রস, এসব তাদের ভোজে বিদ্যমান; কিন্তু তারা মাবুদের কাজ লক্ষ্য করে না, তাঁর হাতের কাজ দেখলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ভোজসভায় থাকে বীণা ও নেবল, খঞ্জনি, বাঁশি ও সুরা, কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোনো সম্ভ্রম নেই, তাঁর হাতের কাজকে তারা সম্মান করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বীণা ও নেবল, তবল ও বাঁশী ও দ্রাক্ষারস, এই সকল তাহাদের ভোজে বিদ্যমান; কিন্তু তাহারা সদাপ্রভুর কার্য্য নেহারে না, তাঁহার হস্তের ক্রিয়া দেখিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বীণা ও নেবল, তবল ও বাঁশী ও দ্রাক্ষারস, এই সকল তাহাদের ভোজে বিদ্যমান; কিন্তু তাহারা সদাপ্রভুর কার্য নেহারে না, তাঁহার হস্তের ক্রিয়া দেখিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ভোজের সময় থাকে সুরবাহার ও বীণা, আর থাকে খঞ্জনি, বাঁশী আর আংগুর-রস; কিন্তু সদাপ্রভুর কাজের প্রতি তাদের কোন মনোযোগ নেই, তাঁর হাতের কাজের প্রতি কোন খেয়াল নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মেজবানীর সময় থাকে সুরবাহার ও বীণা, আর থাকে খঞ্জনি, বাঁশী আর আংগুর-রস; কিন্তু মাবুদের কাজের প্রতি তাদের কোন মনোযোগ নেই, তাঁর হাতের কাজের প্রতি কোন খেয়াল নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের ভোজের উৎসবে বীণা তম্বুরা ও বাঁশীর সঙ্গে থাকে সুরার আয়োজন। এসবে তোমরা এতই মত্ত যে, কিছুতেই বুঝতে পার না প্রভু পরমেশ্বর কি করতে চলেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দ্রাক্ষারস, বাঁশি, ঢোলক এবং বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ফূর্তি-আমোদ কর| কিন্তু তোমরা প্রভুর কর্মকাণ্ড দেখতে পাও না| প্রভু নিজ হাতে অনেক জিনিস তৈরি করেছেন| কিন্তু তোমরা ঐসব জিনিস দেখতে পাও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভোজের দিন বীণা, নেবল, খঞ্জনি, বাঁশী এবং আঙ্গুর রস রাখে, কিন্তু তারা প্রভুর কাজকে চিনতে পারে না, তারা তার হাতের কাজগুলিরও বিবেচনা করে না।