Isaiah 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে আমার লোকেরা জ্ঞানের অভাবের দরুন বন্দী হিসেবে নীত হয়, তাদের নেতৃবর্গ ক্ষুধার্ত ও তাদের জনগণ তৃষ্ণায় নিঃশেষিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে, আমার প্রজাদের নির্বুদ্ধিতার জন্য, তারা নির্বাসনে যাবে; তাদের পদস্থ ব্যক্তিরা খিদেতে মারা যাবে, এবং তাদের আপামর জনসাধারণ পিপাসায় মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নীত, তাহাদের মহোদয়গণ ক্ষুধার্ত্ত, ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নীত, তাহাদের মহোদয়গণ ক্ষুধার্ত, ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই বুদ্ধির অভাবে আমার লোকেরা অন্য দেশে বন্দী হয়ে থাকবে। তাদের গণ্যমান্য লোকেরা খিদেয় মারা পড়বে, আর তাদের অন্যান্য লোকদের বুক পিপাসায় শুকাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই বুদ্ধির অভাবে আমার বান্দারা অন্য দেশে বন্দী হয়ে থাকবে। তাদের গণ্যমান্য লোকেরা ক্ষুধায় মারা পড়বে, আর তাদের অন্যান্য লোকদের বুক পিপাসায় শুকাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে একদিন দেখবে বন্দীরূপে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের। ক্ষুধায় মরবে নেতৃবৃন্দ, আর তৃষ্ণায় মরবে আপামর জনসাধারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “আমার লোকদের বন্দী করে অন্যত্র নির্বাসনে দেওয়া হবে| কিন্তু কেন? কারণ তারা আমাকে প্রকৃতপক্ষে জানে না| ইস্রায়েলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন| তাঁরা তাঁদের অনায়াস জীবনযাপন নিয়ে সন্তুষ্ট| কিন্তু তারা খুবই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমার লোকেরা জ্ঞানের অভাবের জন্য বন্দী হিসাবে রয়েছে। তাদের নেতারা ক্ষুধার্ত ও তাদের জনসাধারণ কিছুই পান করে নি।