Isaiah 5:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বাহিনীগণের মাবুদ বিচারে উন্নত হন, পবিত্রতম আল্লাহ্‌ ধর্মশীলতায় পবিত্র বলে মান্য হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর ন্যায়বিচারের জন্য উচ্চে উন্নত হবেন, এবং পবিত্র ঈশ্বর তাঁর ধার্মিকতার দ্বারা নিজেকে ধার্মিক দেখাবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধর্ম্মশীলতায় পবিত্র বলিয়া মান্য হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বাহিনীগণের সদাপ্রভু বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধর্মশীলতায় পবিত্র বলিয়া মান্য হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু ন্যায়বিচার করে মহান থাকবেন; পবিত্র ঈশ্বর তাঁর সততার জন্য পবিত্র বলে প্রকাশিত হবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌ রাব্বুল আলামীন ন্যায়বিচার করে মহান থাকবেন; আল্লাহ্‌ পাক তাঁর সততার জন্য পবিত্র বলে প্রকাশিত হবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের ন্যায়সঙ্গত কর্মের মাধ্যমে তাঁর মহত্ত্ব প্রকাশিত হয়, তাঁর প্রজাদের প্রতি বিচারের নিষ্ঠায় ব্যক্ত হয় তাঁর পবিত্রতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান, ন্যায়বিচার করবেন এবং লোকরা জানবে যে তিনি মহান| পবিত্রতম ঈশ্বর যেগুলি সঠিক ও ন্যায্য সেই সব কাজই করবেন এবং লোকরা তাঁকে শ্রদ্ধা জানাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বাহিনীদের সদাপ্রভু তার বিচারে উন্নত হন, পবিত্রতম ঈশ্বর ধার্ম্মিকতায় পবিত্র বলে মান্য হন।