Isaiah 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভেড়ার বাচ্চাগুলো যেমন নিজেদের চারণভূমিতে চরে, তেমনি চরবে, বিদেশীরা হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থানগুলো উপভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মেষেরা যেন নিজেদের চারণভূমিতে চরে বেড়াবে; ধনীদের ধ্বংসাবশেষে মেষশাবকেরা তাদের খাদ্য ভোজন করবে ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মেষশাবকগণ যেমন আপনাদের চরাণিতে চরে, তেমনি চরিবে, বিদেশিগণ হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থান সকল উপভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মেষশাবকগণ যেমন আপনাদের চরাণিতে চরে, তেমনি চরিবে, বিদেশিগণ হৃষ্টপুষ্ট লোকদের ধ্বংসস্থান সকল উপভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ভেড়াগুলো নিজেদের ক্ষেতে যেমন চরে তেমনি করেই ধনীদের সব ধ্বংসস্থানগুলোতে চরে বেড়াবে, আর বিদেশীরা সেই সব ধ্বংসস্থানগুলো ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ভেড়াগুলো নিজেদের ক্ষেতে যেমন চরে তেমনি করেই ধনীদের সব ধ্বংসস্থানগুলোতে চরে বেড়াবে, আর বিদেশীরা সেই সব ধ্বংসস্থানগুলো ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধ্বস্ত নগর-জনপদে মেষশাবকেরা চরে বেড়াবে, ছাগ শিশু পাবে চরাণীর স্থান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর ইস্রায়েলের অধিবাসীদের দেশছাড়া করবেন| দেশ খালি হয়ে যাবে| মেষরা ইচ্ছামতো যেখানে খুশী ঘুরে বেড়াতে পারবে| একদা ধনী লোকের মালিকানাধীন জমি-জায়গাতে মেষ চরে বেড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মেষগুলো যেমন তাদের তৃণক্ষেত্রে চরে, তেমনি চরবে, ধনীদের ধ্বংসের জায়গায় মেষেরা চরবে ।