Isaiah 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধিক্ তাদেরকে, যারা মিথ্যার দড়ি দিয়ে অপরাধকে টেনে আনে, আর যেন ঘোড়ার গাড়ির দড়ি দিয়ে গুনাহ্ টেনে আনে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধিক্ তাদের যারা প্রতারণার দড়ি দিয়ে পাপ টেনে আনে, দুষ্টতাকে টেনে আনে তাদের শকটের দড়ি দিয়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধিক্ তাহাদিগকে, যাহারা অলীকতার রজ্জুতে অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধিক্ তাহাদিগকে, যাহারা অলীকতার রজ্জুতে অপরাধ টানে, আর যেন শকটের দড়ি দিয়া পাপ টানে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধিক্ সেই লোকদের, যারা ছলনার দড়ি দিয়ে অন্যায়কে টেনে আনে, আর পাপকে টেনে আনে যেন গরুর গাড়ির দড়ি দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘৃণ্য সেই লোকেরা, যারা ছলনার দড়ি দিয়ে অন্যায়কে টেনে আনে, আর গুনাহ্কে টেনে আনে যেন গরুর গাড়ির দড়ি দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সর্বনাশ অনিবার্য! পাপের কবল থেকে তোমরা নিজেদের মুক্ত করতে পারলে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ লোকগুলিকে দেখ! অপ্রয়োজনীয় দড়ি নিয়ে লোকরা যেমন ওযাগন টানে তেমনি এই ধরণের লোকরা নিজেদের পাপ, কুকর্ম এবং দোষকে পেছনে টেনে নিয়ে বেড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধিক তাদেরকে, যারা শূন্যতার দড়ি দিয়ে পাপ টানে এবং যারা রথের দড়ি দিয়ে পাপ টানে;