Isaiah 5:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বলে, ‘তিনি তাড়াতাড়ি করুন, নিজের কাজ তাড়াতাড়ি করুন, যেন আমরা তা দেখতে পাই; ইসরাইলের পবিত্রতমের মন্ত্রণা কাছে আসুক, যেন আমরা তা জানতে পাই!’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বলে, “ঈশ্বর ত্বরা করুন, তিনি দ্রুত তাঁর কাজ করে দেখান যেন আমরা তা দেখতে পাই। ইস্রায়েলের পবিত্রতমের পরিকল্পনা কাছে আসুক, তা দৃশ্যমান হোক, যেন আমরা তা জানতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলে, ‘তিনি ত্বরা করুন, নিজ কার্য্য সত্বর করুন, যেন আমরা তাহা দেখিতে পাই; ইস্রায়েলের পবিত্রতমের মন্ত্রণা নিকটে আইসুক, যেন আমরা তাহা জানিতে পাই!’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বলে, ‘তিনি ত্বরা করুন, নিজ কার্য সত্বর করুন, যেন আমরা তাহা দেখিতে পাই; ইস্রায়েলের পবিত্রতমের মন্ত্রণা নিকটে আইসুক, যেন আমরা তাহা জানিতে পাই!’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলে, “ঈশ্বর শীঘ্র করুন; তিনি তাড়াতাড়ি করে তাঁর কাজ করুন যেন আমরা তা দেখতে পাই। ইস্রায়েলের সেই পবিত্রজনের পরিকল্পনা পূর্ণ হোক যেন আমরা তা জানতে পারি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলে, “আল্লাহ্‌ শীঘ্র করুন; তিনি তাড়াতাড়ি করে তাঁর কাজ করুন যেন আমরা তা দেখতে পাই। ইসরাইলের আল্লাহ্‌ পাকের পরিকল্পনা পূর্ণ হোক যেন আমরা তা জানতে পারি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা অবজ্ঞাভরে বলে থাক, প্রভু পরমেশ্বর যা করবেন বলেছেন, অবিলম্বে করুন, আমরা একবার দেখি। ইসরায়েলের আরাধ্য পবিত্র ঈশ্বর তাঁর পরিকল্পনা কার্যকর করুন, আমরা দেখি, তাঁর মনে কি আছে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকরা বলে, “আমাদের কামনা, ঈশ্বর যা যা করার পরিকল্পনা করেছেন তা তাড়াতাড়ি করবেন| তারপর আমরা জানব কি ঘটবে| আমাদের আশা প্রভুর পরিকল্পনা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে| তারপরই আমরা জানতে পারব তাঁর পরিকল্পনা কি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলে, “ঈশ্বর তাড়াতাড়ি করুন; তিনি তাড়াতাড়ি করে কাজ করেন, যেন আমরা তা দেখতে পাই এবং ইস্রায়েলের সেই পবিত্রতমের পরিকল্পনা গ্রহণ করুক এবং আসুক, যেন আমরা তা জানতে পারি।”