Isaiah 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তার চারদিকে খনন করলেন, তার পাথরগুলো তুলে ফেললেন, সেই স্থানে উত্তম আঙ্গুরলতা রোপণ করলেন, তার মাঝখানে উঁচু পাহারা-ঘর নির্মাণ করলেন, আর আঙ্গুর মাড়াবার একটি কুণ্ডও খনন করলেন; আর অপেক্ষা করলেন যে, আঙ্গুর ফল ধরবে, কিন্তু ধরলো বন্য আঙ্গুর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তা খুঁড়ে সব পাথর পরিষ্কার করলেন এবং উৎকৃষ্ট সব দ্রাক্ষার চারা তার মধ্যে রোপণ করলেন। তিনি তার মধ্যে এক নজরমিনার নির্মাণ করলেন এবং একটি দ্রাক্ষামাড়াই কুণ্ড খনন করলেন। তারপর তিনি অপেক্ষা করলেন উৎকৃষ্ট দ্রাক্ষাফলের, কিন্তু তাতে কেবলই বুনো আঙুর ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চগৃহ নির্ম্মাণ করিলেন, আর দ্রাক্ষা মাড়িবার এক কুণ্ডও খুদিলেন; আর অপেক্ষা করিলেন যে, দ্রাক্ষাফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙ্গুর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহার চারিদিকে খনন করিলেন, তাহার পাথরগুলি তুলিয়া ফেলিলেন, তথায় উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, তাহার মাঝখানে উচ্চগৃহ নির্মাণ করিলেন, আর দ্রাক্ষা মাড়িবার এক কুণ্ডও খনন করিলেন; আর অপেক্ষা করিলেন যে, দ্রাক্ষাফল ধরিবে, কিন্তু ধরিল বুনো আঙ্গুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেন আর তাতে লাগালেন সব চেয়ে ভাল আংগুরের লতা। তার মধ্যে তিনি তৈরী করলেন একটা উঁচু পাহারা-ঘর আর আংগুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন। তারপর তিনি সেখানে ভাল আংগুর ফলের জন্য অপেক্ষা করলেন, কিন্তু তাতে ধরল কেবল বুনো আংগুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেন আর তাতে লাগালেন সব চেয়ে ভাল আংগুরের লতা। তার মধ্যে তিনি তৈরী করলেন একটা উঁচু পাহারা-ঘর আর আংগুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন। তারপর তিনি সেখানে ভাল আংগুর ফলের জন্য অপেক্ষা করলেন, কিন্তু তাতে ধরল কেবল বুনো আংগুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ভূমি খনন করে তুলে ফেললেন তিনি সমস্ত পাথর, রোপণ করলেন উৎকৃষ্ট দ্রাক্ষালতা। নির্মাণ করলেন সেখানে উচ্চ এক প্রহরা গৃহ, তৈরী করলেন দ্রাক্ষাদলনের কুণ্ডও। উৎকৃষ্ট দ্রাক্ষাফলের আশায় ছিলেন তিনি, গাছে ফল ধরল, কিন্তু সে ফল হল টক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তার চারদিক খুঁড়ে মাঠটিকে ভালো ভাবে পরিষ্কার করলেন| তারপর সেখানে ভালো জাতের দ্রাক্ষা গাছ লাগালেন| তিনি মাঠের মাঝখানে দেখাশোনার জন্য একটি উঁচু বাড়ি তৈরি করলেন| সেখানে তিনি ভাল দ্রাক্ষা ফলবার আশায় বসে রইলেন| কিন্তু জন্মালো বুনো দ্রাক্ষা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জায়গাটা খুঁড়লেন এবং পাথর তুলে ফেললেন আর তাতে ভাল আঙ্গুর লতা রোপণ করলেন। তার মধ্যে তিনি একটা উঁচু দুর্গ তৈরী করলেন এবং এছাড়া আঙ্গুর কুণ্ড তৈরী করলেন। তিনি অপেক্ষা করলেন যে ভালো আঙ্গুর ফল উত্পন্ন হবে, কিন্তু বুনো আঙ্গুর উত্পন্ন হল।