Isaiah 5:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দূরবর্তী জাতিদের প্রতি নিশান তুলবেন, দুনিয়ার প্রান্তবাসীদের জন্য শিস্‌ দেবেন; আর দেখ, তারা অতি দ্রুত আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দূরের জাতিদের উদ্দেশে তিনি একটি পতাকা তুলেছেন, পৃথিবীর প্রান্তসীমার লোকেদের তিনি শিস্ দিয়ে ডেকেছেন। ওই তারা আসছে, দ্রুত ও মহাবেগে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি দূরস্থ জাতিগণের প্রতি পতাকা তুলিবেন, পৃথিবীর প্রান্তবাসীদের জন্য শিশ্‌ দিবেন; আর দেখ, তাহারা দ্রুতগমনে সত্বর আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি দূরস্থ জাতিগণের প্রতি পতাকা তুলিবেন, পৃথিবীর প্রান্তবাসীদের জন্য শিস দিবেন; আর দেখ, তাহারা দ্রুতগমনে সত্বর আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি দূরের জাতির জন্য একটা নিশান তুলবেন আর পৃথিবীর শেষ সীমার সেই লোকদের ডাক দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি দূরের জাতির জন্য একটা নিশান তুলবেন আর দুনিয়ার শেষ সীমার সেই লোকদের ডাক দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বহুদূরবাসী জাতিবৃন্দকে তিনি আহ্বানের সঙ্কেত দিয়েছেন, পৃথিবীর প্রান্ত থেকে তাদের আগমনের জন্য বংশীধ্বনি করেছেন। তারা আসছে, দ্রুতগতিতে, ত্বরিতচরণে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ! ঈশ্বর দূরবর্তী জাতিগণের প্রতি সঙ্কেত দিচ্ছেন| তিনি তাদের ডাকার জন্য পতাকা তুলছেন এবং শিস দিচ্ছেন| দেখ, শত্রুরা দূরদেশ থেকে আসছে| তারা অচিরে দেশে ঢুকে পড়বে| তারা খুব দ্রুত আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি দূরের জাতিদের জন্য একটা পতাকা তুলবেন, পৃথিবীর শেষ সীমার লোকদের জন্য শিশ দেবেন। দেখ, তারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে আসবে।