Isaiah 5:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে কেউ ক্লান্ত হবে না, হোঁচট খাবে না, কেউ ঢলে পড়বে না, ঘুমিয়ে পড়বে না; তাদের কোমরবন্ধনী খুলে যাবে না, তাদের জুতার ফিতা ছিঁড়বে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে কেউই ক্লান্ত হয় না বা হোঁচট খায় না, কেউই ঢুলে পড়ে না বা ঘুমিয়ে যায় না; তাদের কোমরের কারও বেল্ট খসে পড়ে না, জুতো-চটির একটি ফিতেও ছিঁড়ে যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে কেহ ক্লান্ত হইবে না, উছোট খাইবে না, কেহ ঢুলিয়া পড়িবে না, নিদ্রা যাইবে না; তাহাদের কটিবন্ধন খুলিয়া যাইবে না, তাহাদের পাদুকার বন্ধন ছিঁড়িবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে কেহ ক্লান্ত হইবে না, উছোট খাইবে না, কেহ ঢুলিয়া পড়িবে না, নিদ্রা যাইবে না; তাহাদের কটিবন্ধন খুলিয়া যাইবে না, তাহাদের পাদুকার বন্ধন ছিঁড়িবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কেউই ক্লান্ত হবে না, উছোটও খাবে না; কেউই ঝিমাবে না বা ঘুমাবে না; তাদের কোমর-বাঁধনি খুলে যাবে না, জুতার ফিতাও ছিঁড়বে না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কেউই ক্লান্ত হবে না, উচোটও খাবে না; কেউই ঝিমাবে না বা ঘুমাবে না; তাদের কোমর-বাঁধনি খুলে যাবে না, জুতার ফিতাও ছিঁড়বে না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কারো ক্লান্তি আসে না, হোঁচট্ খায় না কেউ। কারো চোখে তন্দ্রা নামে না, ঘুমিয়ে পড়ে না কেউ। শিথিল হয় না কারো কটি বন্ধনী, ছিন্ন হয় না কারো পাদুকার বন্ধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই শত্রুরা কখনও ক্লান্ত হবে না, হোঁচট খাবে না এবং ঘুমিয়ে পড়বে না| তাদের অস্ত্রের কটিবন্ধন খুলে যাবে না| তাদের জুতোর ফিতে কখনই ছিঁড়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে কেউই ক্লান্ত হবে না, হোঁচটও খাবে না; কেউই ঢুলে পড়বে না বা ঘুমাবে না; তাদের কোমর-বন্ধনী খুলে যাবে না, জুতার ফিতেও ছিঁড়বে না;