Isaiah 5:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের তীরগুলো ধারালো, তাদের সমস্ত ধনুকে চাড়া দেওয়া; তাদের ঘোড়াগুলোর খুর চক্‌মকি পাথরের মত, তাদের রথের চাকাগুলো ঘূর্ণিবাতাসের মত গণ্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের তিরগুলি ধারালো, তাদের সব ধনুকে চাড়া দেওয়া আছে; তাদের অশ্বগুলির খুর চকমকি পাথরের মতো, তাদের রথগুলির চাকা যেন ঘূর্ণিবায়ুর মতো ঘোরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের বাণ খরধার, তাহাদের সমস্ত ধনুকে চাড়া দেওয়া; তাহাদের অশ্বগণের খুর চক্‌মকি পাথরের মত, তাহাদের রথচক্র সকল ঘূর্ণবায়ুর ন্যায় গণ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের বাণ খরধার, তাহাদের সমস্ত ধনুকে চাড়া দেওয়া; তাহাদের অশ্বগণের খুর চক্‌মকি পাথরের মত, তাহাদের রথচক্র সকল ঘূর্ণবায়ুর ন্যায় গণ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে চাড়া দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চক্‌মকি পাথরের মত শক্ত, আর তাদের রথের চাকাগুলো ঘূর্ণিবাতাসের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে চাড়া দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চক্‌মকি পাথরের মত শক্ত, আর তাদের রথের চাকাগুলো ঘূর্ণিবাতাসের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তীক্ষ্মধার তাদের বাণের মুখ, বাণ নিক্ষেপের জন্য তাদের ধনুক সদা প্রস্তুত। চক্‌মকি পাথরের মত শক্ত কঠিন তাদের অশ্বের খুর, ঘূর্ণিঝড়ের মত ঘোরে তাদের রথচক্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই শত্রুদের তীর ধারালো হবে| তাদের সব ধনুকগুলি তীর ছোঁড়ার জন্য প্রস্তুত থাকবে| তাদের ঘোড়ার পায়ের পাতা হবে চক্মকি পাথরের মতো শক্ত| তাদের রথের চাকায় ধূলিঝড় উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের তীরগুলো ধারালো, তাদের সব ধনুকে টান দেওয়া আছে; তাদের ঘোড়ার খুরগুলো চকমকি পাথরের মত এবং তাদের রথের চাকাগুলো ঝড়ের মত।