Isaiah 5:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের হুঙ্কার সিংহীর মত হবে; তারা সিংহের বাচ্চার মত হুঙ্কার করবে, হ্যাঁ, তারা গর্জে শিকার ধরবে, অবাধে নিয়ে যাবে, কেউ উদ্ধার করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের গর্জন সিংহনাদের মতো, তাদের চিৎকার যুবসিংহের মতো; শিকার ধরা মাত্র তারা গর্জন করে, ও ধরে নিয়ে যায়, কেউ তাদের উদ্ধার করতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের হুঙ্কার সিংহীর তুল্য হইবে; তাহারা সিংহশাবকের ন্যায় হুঙ্কার করিবে, হাঁ, তাহারা গর্জ্জিয়া শিকার ধরিবে, অবাধে লইয়া যাইবে, কেহ উদ্ধার করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের হুঙ্কার সিংহীর তুল্য হইবে; তাহারা সিংহশাবকের ন্যায় হুঙ্কার করিবে, হাঁ, তাহারা গর্জিয়া শিকার ধরিবে, অবাধে লইয়া যাইবে, কেহ উদ্ধার করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিংহীর মতই তাদের গর্জন; তারা যুব সিংহের মত গর্জন করবে আর শিকার ধরবার সময় গোঁ গোঁ শব্দ করবে। সেই শিকার তারা বয়ে নিয়ে যাবে; তাদের হাত থেকে কেউ তা রক্ষা করতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিংহীর মতই তাদের গর্জন; তারা যুব সিংহের মত গর্জন করবে আর শিকার ধরবার সময় গোঁ গোঁ শব্দ করবে। সেই শিকার তারা বয়ে নিয়ে যাবে; তাদের হাত থেকে কেউ তা রক্ষা করতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবা সিংহ শিকার ধরে যে ভাবে বীরদর্পে গর্জন করতে করতে গুহায় নিয়ে যায়, যাতে কেউ তার শিকার কেড়ে নিতে না পারে, সেইভাবে তাদের সৈন্যবাহিনীও তেজোদৃপ্ত হুঙ্কার দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা সিংহের গর্জনের মতো চিৎকার করবে| তারা সিংহ শাবকের মতো গর্জন করবে| শত্রুরা সরোধ গর্জন করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধরতদের ধরে ফেলবে| লোকরা লড়াই করে মুক্তি পেতে চেষ্টা করবে| কিন্তু তাদের রক্ষা করার কেউ থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিংহীর মতই তাদের গর্জন; তারা যুবসিংহের মত গর্জন করবে। তারা গর্জন করবে এবং শিকার ধরবে এবং তা টেনে আনবে, কেউ রক্ষা করতে পারবে না।