Isaiah 5:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সেদিন এদের উপরে সমুদ্রগর্জনের মত গর্জে উঠবে; আর, কেউ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোও মেঘমণ্ডলে অন্ধকারময় হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তারা তার উপরে গর্জন করবে, যেমন সমুদ্রের জলরাশি গর্জন করে। আর কেউ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে, সে কেবলই অন্ধকার ও দুর্দশা দেখবে; এমনকি আলোও মেঘমালায় ঢাকা পড়ে অন্ধকার হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সেই দিন ইহাদের উপরে সমুদ্রগর্জ্জনের ন্যায় গর্জ্জিয়া উঠিবে; আর, কেহ যদি দেশের প্রতি দৃষ্টি করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোক আপন মেঘমণ্ডলে অন্ধকারময় হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সেই দিন ইহাদের উপরে সমুদ্রগর্জনের ন্যায় গর্জিয়া উঠিবে; আর, কেহ যদি দেশের প্রতি দৃষ্টিপাত করে, দেখ, অন্ধকার ও সঙ্কট, আর আলোক আপন মেঘমণ্ডলে অন্ধকারময় হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত করে সদাপ্রভুর লোকদের উপর গর্জন করবে। কেউ যদি তখন দেশের দিকে তাকায় তবে সে দেখতে পাবে অন্ধকার আর কষ্ট; এমন কি, আলোও মেঘে ঢেকে অন্ধকার হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত করে মাবুদের বান্দাদের উপর গর্জন করবে। কেউ যদি তখন দেশের দিকে তাকায় তবে সে দেখতে পাবে অন্ধকার আর কষ্ট; এমন কি, আলোও মেঘে ঢেকে অন্ধকার হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইদিন তারা সমুদ্রের মত গর্জন করে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়বে। চেয়ে দেখ ঐ দেশের দিকে! ঘোর অন্ধকার আর দুর্দশা! অন্ধকার গ্রাস করেছে আলোকে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই “সিংহ” গর্জন হবে সমুদ্রের ঢেউয়ের গর্জনের মতো| এবং বন্দী অবরুদ্ধ লোকরা মাটির দিকে তাকাবে| কিন্তু দেখবে শুধুই অন্ধকার| ঘন মেঘে সমস্ত আলো অন্ধকারে ঢেকে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন তারা সমুদ্রের গর্জনের মত শিকার করবে; আর কেউ যদি দেশের দিকে তাকায়, দেখ, অন্ধকার, চরম দুর্দশা, আর আলো মেঘের দ্বারা অন্ধকারময় হয়েছে।