Isaiah 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার আঙ্গুর-ক্ষেতে এমন আর কি করা যেত, যা আমি করি নি? আমি যখন অপেক্ষা করলাম যে, আঙ্গুর ফল ধরবে, তখন কেন তাতে বন্য আঙ্গুর ধরলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার দ্রাক্ষাক্ষেত্রের জন্য যা করেছি, তার থেকে বেশি আর কী করা যেত? যখন আমি উৎকৃষ্ট দ্রাক্ষার অপেক্ষা করলাম, তাতে কেবলই বুনো আঙুর কেন ধরল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙ্গুর ধরিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দ্রাক্ষাক্ষেত্রের প্রতি এমন আর কি করিতে পারা যাইত, যাহা আমি করি নাই? আমি যখন অপেক্ষা করিলাম যে, দ্রাক্ষাফল ধরিবে, তখন কেন তাহাতে বুনো আঙ্গুর ধরিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার আংগুর ক্ষেতের জন্য আমি যা করেছি তার চেয়ে বেশী আর কি করা যেত? যখন আমি ভাল আংগুরের জন্য অপেক্ষা করলাম তখন কেন তাতে ধরল কেবল বুনো আংগুর?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার আংগুর ক্ষেতের জন্য আমি যা করেছি তার চেয়ে বেশী আর কি করা যেত? যখন আমি ভাল আংগুরের জন্য অপেক্ষা করলাম তখন কেন তাতে ধরল কেবল বুনো আংগুর?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কি এর জন্য কোন কিছু করতে বাকী রেখেছি? তাহলে যে ভাল আঙুর আমি প্রত্যাশা করেছিলাম, তার পরিবর্তে টক, বুনো আঙুর কেন ফলল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার দ্রাক্ষা ক্ষেতের জন্য সাধ্যমত সবকিছুই করেছি| আমি তার জন্য আর কিই বা করতে পারতাম? আমি ভালো দ্রাক্ষার আশা করেছিলাম| কিন্তু শুধু বাজে দ্রাক্ষা ফলেছিল| কেন এমনটা ঘটল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার আঙ্গুর ক্ষেতের জন্য কি আরো কি করতে পারা যেত, যা আমি করিনি? যখন আমি ভাল আঙ্গুরের জন্য অপেক্ষা করলাম কেন তাতে বুনো আঙ্গুর উত্পন্ন হল?