Isaiah 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তা উৎসন্ন-স্থান করবো, তার লতা পরিষ্কার বা ভূমি খনন করা যাবে না, আর তা কাঁটাঝোপ ও কাঁটাগাছের জঙ্গল হবে এবং আমি মেঘমালাকে হুকুম দেব, যেন তাদের উপরে পানি বর্ষণ না করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তা এক পরিত্যক্ত ভূমি করব, তার লতা পরিষ্কার বা ভূমি কর্ষণও করা হবে না; সেখানে শেয়ালকাঁটা ও কাঁটাঝোপ উৎপন্ন হবে। আমি মেঘমালাকে আদেশ দেব যেন সেখানে জল বর্ষণ না করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না, আর তাহা শ্যাকুল ও কন্টকবৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব, যেন সে সকল তাহার উপরে জল বর্ষণ না করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহা উৎসন্ন করিব, তাহার লতা পরিষ্কার কি ভূমি খনন করা যাইবে না, আর তাহা শ্যাকুল ও কণ্টকবৃক্ষের জঙ্গল হইবে, এবং আমি মেঘমালাকে আজ্ঞা দিব, যেন সেই সকল তাহার উপরে জল বর্ষণ না করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ওটা একটা ধ্বংসস্থান করব; তার লতা ছাঁটাও হবে না এবং তার জমিও চাষ করা হবে না, আর সেখানে জন্মাবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ। আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ওটা একটা ধ্বংসস্থান করব; তার লতা ছাঁটাও হবে না এবং তার জমিও চাষ করা হবে না, আর সেখানে জন্মাবে কেবল কাঁটাঝোপ আর কাঁটাগাছ। আমি মেঘকে হুকুম দেব যেন সে বৃষ্টি না দেয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগাছায় ভরে যাবে সব। দ্রাক্ষালতা ছেঁটে পরিষ্কার করতে বা তার গোড়া খুঁড়তে কাউকে দেব না। তার বদলে, সেখানে শ্যাকুল ও কাঁটাঝোপে ছেয়ে যাবে। মেঘমালাকে আমি দ্রাক্ষাকুঞ্জের উপরে বারি বর্ষণ করতে নিষেধ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার দ্রাক্ষা ক্ষেতকে খোলা মাঠে পরিণত করব| ঐ ক্ষেতের গাছগুলির কেউ যত্ন নেবে না| কেউ পরিচর্যা করবে না| সেখানে আগাছা আর কাঁটা জন্মাবে| আমি মেঘকে হুকুম দেব যাতে ক্ষেতে একফোঁটা বৃষ্টি বর্ষিত না হয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এটা আবর্জনা হিসাবে রাখব এবং এটা পরিষ্কার কি খোঁড়া যাবে না। কিন্তু কাঁটাঝোপ ও কাঁটাগাছ বেড়ে উঠবে এবং আমি মেঘদেরকে আদেশ দেব যেন তার ওপর বৃষ্টি না হয়।