Isaiah 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত ইসরাইল-কুল বাহিনীগণের মাবুদের আঙ্গুর-ক্ষেত এবং এহুদার লোকেরা তাঁর রমণীয় চারা; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, রক্তপাত; তিনি ধার্মিকতার অপেক্ষা করছিলেন, কিন্তু দেখ, দুঃখের কান্না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র হল ইস্রায়েলের সমস্ত কুল, আর যিহূদার লোকেরা হল তাঁর মনোরম উদ্যান। তিনি ন্যায়বিচারের আশা করলেন, কিন্তু রক্তপাত দেখলেন; ধার্মিকতার আশা করলেন, কিন্তু দুর্দশার আর্তনাদ শুনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ ইস্রায়েল-কুল বাহিনীগণের সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র, এবং যিহূদার লোকেরা তাঁহার রমণীয় চারা; তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, রক্তপাত; তিনি ধার্ম্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, ক্রন্দন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ ইস্রায়েল-কুল বাহিনীগণের সদাপ্রভুর দ্রাক্ষাক্ষেত্র, এবং যিহূদার লোকেরা তাঁহার রমণীয় চারা; তিনি ন্যায়ের অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, রক্তপাত; তিনি ধার্মিকতার অপেক্ষা করিতেছিলেন, কিন্তু দেখ, ক্রন্দন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর আংগুর ক্ষেত হল ইস্রায়েল-বংশের লোকেরা; আর যিহূদার লোকেরা হল তাঁর আনন্দের আংগুর-চারা। তিনি ন্যায়বিচারের খোঁজ করলেন কিন্তু দেখলেন রক্তপাত; তিনি সততার খোঁজ করলেন কিন্তু শুনলেন দুঃখের কান্না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাব্বুল আলামীনের আংগুর ক্ষেত হল ইসরাইল-বংশের লোকেরা; আর এহুদার লোকেরা হল তাঁর আনন্দের আংগুর-চারা। তিনি ন্যায়বিচারের খোঁজ করলেন কিন্তু দেখলেন রক্তপাত; তিনি সততার তালাশ করলেন কিন্তু শুনলেন দুঃখের কান্না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলই সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দ্রাক্ষাকুঞ্জ, যিহুদীয়ার মানুষ তাঁরই রোপিত দ্রাক্ষালতা, তাদের কাছে তিনি আশা করেছিলেন ধর্মনিষ্ঠা, কিন্তু পরিবর্তে সে হল রক্তপিপাসু, তিনি তাদের কাছে আশা করেছিলেন ন্যায়সঙ্গত কাজ, কিন্তু ঐ শোন নিপীড়িতের ক্রন্দন ধ্বনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল জাতি হল প্রভু সর্বশক্তিমানের এই দ্রাক্ষা ক্ষেত| আর যিহূদার লোকরা হল তাঁর এক কালের আদরের দ্রাক্ষার চারা| প্রভু আশা করেছিলেন ন্যায়, কিন্তু সেখানে ছিল শুধুই হত্যাকাণ্ড| প্রভু আশা করছিলেন সুন্দর জীবন, কিন্তু সেখানে শোনা যাচ্ছে অত্যাচারীদের এন্দন রোল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ইস্রায়েল-কুল বাহিনীদের সদাপ্রভুর আঙ্গুর ক্ষেত এবং যিহূদার লোকেরা হল তাঁর আনন্দদায়ক চারাগাছ; তিনি ন্যায়বিচারের অপেক্ষা করছিলেন কিন্তু পরিবর্তে রক্তপাত; কারণ ধার্মিকতার পরিবর্তে সাহায্যের কান্না।