Isaiah 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ আমাকে জানিয়ে বলেন, নিশ্চয়ই অনেক বাড়ি ধ্বংসস্থান হবে, বড় ও সুন্দর হলেও সেই স্থানে কেউ বাস করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু আমার কর্ণগোচরে একথা ঘোষণা করেছেন: “নিশ্চিতরূপে বড়ো বড়ো সব গৃহ জনশূন্য হবে, সুন্দর সব অট্টালিকায় বাস করার জন্য কেউ থাকবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাহিনীগণের সদাপ্রভু আমার কর্ণগোচরে কহেন, নিশ্চয়ই অনেক গৃহ ধ্বংসস্থান হইবে, বৃহৎ ও সুন্দর হইলেও নিবাসবিহীন হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু আমার কর্ণগোচরে কহেন, নিশ্চয়ই অনেক গৃহ ধ্বংসস্থান হইবে, বৃহৎ ও সুন্দর হইলেও নিবাসবিহীন হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজের কানে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর এই কথা শুনেছি, “সত্যিই বড় বড় বাড়ীগুলো ধ্বংস হয়ে যাবে, সুন্দর সুন্দর দালানে কোন বাসিন্দা থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজের কানে আল্লাহ্‌ রাব্বুল আলামীনের এই কথা শুনেছি, “সত্যিই বড় বড় বাড়ীগুলো ধ্বংস হয়ে যাবে, সুন্দর সুন্দর দালানে কোন বাসিন্দা থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বরকে আমি বলতে শুনেছি, এইসব বিশাল কারুকার্যময় অট্টালিকা জনমানবহীন, শূন্য, পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান আমাকে এই কথাগুলি বললেন এবং আমি তাঁর কথা শুনলাম: “এখানে অনেক বাড়ি আছে, কিন্তু আমি অঙ্গীকার করছি যে, সমস্ত ঘর-বাড়ি ধ্বংস করা হবে| এখানে এখন অনেক সুন্দর মনোরম বাড়ি আছে| কিন্তু এই সব বাড়িগুলি খালি হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাহিনীদের সদাপ্রভু আমাকে বলেন, অনেক বাড়ি খালি হবে, এছাড়া বড় ও সুন্দর বাড়িগুলি বসবাসকারী বিহীন হবে।