Isaiah 50:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ এই কথা বলেন, আমি যে তালাক-নামা দ্বারা তোমাদের মাকে ত্যাগ করেছি, তার সেই তালাক-নামা কোথায়? কিংবা আমার মহাজনদের মধ্যে কার কাছে তোমাদের বিক্রি করেছি? দেখ, তোমাদের অপরাধের দরুন তোমাদের বিক্রি করা হয়েছে, এবং তোমাদের অধর্মের দরুন তোমাদের মা পরিত্যক্তা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু এই কথা বলেন, “তোমার মায়ের সেই বিবাহবিচ্ছেদ পত্র কোথায়, যা দিয়ে আমি তাকে দূর করেছিলাম? কিংবা আমার কোন পাওনাদারের কাছে আমি তোমাদের বিক্রি করেছিলাম? তোমাদের পাপের কারণে তোমরা বিক্রীত হয়েছিলে; তোমাদের অধর্মের জন্য তোমাদের মাকে দূর করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই কথা কহেন, আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি, তাহার সেই ত্যাগপত্র কোথায়? কিম্বা আমার মহাজনদের মধ্যে কাহার কাছে তোমাদিগকে বিক্রয় করিয়াছি? দেখ, তোমাদের অপরাধ প্রযুক্ত তোমরা বিক্রীত হইয়াছ, এবং তোমাদের অধর্ম্ম প্রযুক্ত তোমাদের মাতা ত্যক্তা হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু এই কথা কহেন, আমি যে পত্র দ্বারা তোমাদের মাতাকে ত্যাগ করিয়াছি, তাহার সেই ত্যাগপত্র কোথায়? কিম্বা আমার মহাজনদের মধ্যে কাহার কাছে তোমাদিগকে বিক্রয় করিয়াছি? দেখ, তোমাদের অপরাধ প্রযুক্ত তোমরা বিক্রীত হইয়াছ, এবং তোমাদের অধর্ম প্রযুক্ত তোমাদের মাতা ত্যক্তা হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমি যে ত্যাগপত্র দিয়ে তোমাদের মাকে দূর করে দিয়েছিলাম সেটা কোথায়? আমার ঋণদাতাদের মধ্যে কার কাছে আমি তোমাদের বিক্রি করেছি? তোমাদের পাপের জন্যই তোমরা বিক্রি হয়েছ; তোমাদের অন্যায়ের জন্যই তোমাদের মাকে দূর করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমি যে তালাক-নামা দিয়ে তোমাদের মাকে দূর করে দিয়েছিলাম সেটা কোথায়? আমার ঋণদাতাদের মধ্যে কার কাছে আমি তোমাদের বিক্রি করেছি? তোমাদের গুনাহের জন্যই তোমরা বিক্রি হয়েছ; তোমাদের অন্যায়ের জন্যই তোমাদের মাকে দূর করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেন, তোমরা কি মনে কর বিতাড়িত করেছি আমি আমার প্রজাদের সেই ব্যক্তির মত, যে স্ত্রীকে ত্যাগপত্র দেয়? যদি তাই হয়, তবে সেই ত্যাগপত্র কোথায়? ভাব কি তোমরা, বিক্রয় করেছি আমি তোমাদের ক্রীতদাসরূপে সেই ব্যক্তির মত যে দাসরূপে বিক্রয় করে আপন সন্তানদের? তাই যদি হয়, তবে বিক্রয় করেছি তোমাদের কার কাছে? শোন, তোমাদেরই পাপের ফলে বন্দী হয়েছিলে তোমরা দাসত্বের শৃঙ্খলে। নির্বাসিত হয়েছিলে তোমরা নিজেদের অপরাধে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেন, “ইস্রায়েলবাসীরা, তোমরা বল যে আমি তোমাদের মা, জেরুশালেমের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ করেছি| কিন্তু কোথায় সেই প্রমাণপত্র, যা র্সম্পং ছিন্ন হবার কথা প্রমাণ করে? আমার ছেলেরা, আমি কি কারো কাছে অর্থ ঋণ করেছিলাম? ঋণ শোধ করবার জন্য আমি কি তোমাদের বিক্রি করেছি? না! তোমরা নিজেদের খারাপ কাজের জন্য বিক্রি হয়েছিলে| তোমাদের খারাপ কাজের জন্য তোমাদের মা (জেরুশালেম) অনেক দূরে চলে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু এই কথা বলেন, “ত্যাগপত্র কোথায় যা দিয়ে আমি তোমাদের মাকে ত্যাগ করেছিলাম? এবং আমার কোনো ঋণদাতাদের কাছে আমি তোমাদেরকে বিক্রি করেছি? দেখ, তোমাদের বিক্রি করা হয়েছিল কারণ তোমাদের পাপের জন্য এবং কারণ তোমাদের বিদ্রোহের জন্য তোমাদের মাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।