Isaiah 50:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের মধ্যে এমন কে আছে, যে মাবুদকে ভয় করে, যে তাঁর গোলামের কথা শোনে? যে অন্ধকারে চলে, যার আলো নেই, সে মাবুদের নামে ভরসা করুক, তাঁর আল্লাহ্‌র উপরে নির্ভর করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়? যে অন্ধকারে পথ চলে, যার কাছে আলো নেই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মধ্যে এমন কে আছে, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার দাসের রবে কর্ণপাত করে? যে অন্ধকারে চলে যাহার দীপ্তি নাই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আপন ঈশ্বরে নির্ভর দিউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মধ্যে এমন কে আছে, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার দাসের রবে কর্ণপাত করে? যে অন্ধকারে চলে যাহার দীপ্তি নাই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক, আপন ঈশ্বরে নির্ভর দিউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে, যে তাঁর দাসের কথার বাধ্য হয়, কোন আলো নেই বলে যে অন্ধকারে চলে, সে সদাপ্রভুর উপর বিশ্বাস করুক আর তার ঈশ্বরের উপরে নির্ভর করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে যে মাবুদকে ভয় করে, যে তাঁর গোলামের কথার বাধ্য হয়, কোন আলো নেই বলে যে অন্ধকারে চলে, সে মাবুদের উপর ঈমান আনুক আর তার আল্লাহ্‌র উপরে ভরসা করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, ভক্তি কর তাঁকে, পালন কর তাঁর ভক্তদাসের সমস্ত শিক্ষা, তোমাদের চলার পথ হতে পারে আচ্ছন্ন অন্ধকারে তবুও বিশ্বাস কর প্রভু পরমেশ্বরে, আস্থা রাখ তোমার আরাধ্য ঈশ্বরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের প্রতি যারা শ্রদ্ধাশীল তারা প্রভুর দাসের কথা শুনবে| কি হবে তা না জেনেই প্রভুর দাস প্রভুর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকে| সে সত্যি সত্যি প্রভুর নামের ওপর আস্থা রাখে এবং সে তার ঈশ্বরের ওপর নির্ভর করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্যে যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁর দাসের কথার বাধ্য হয়, কে আলো ছাড়াই গভীর অন্ধকারে চলে? সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক আর তার ঈশ্বরের উপরে নির্ভর করুক।