Isaiah 50:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আসলে কেউ উপস্থিত হল না কেন? আমি ডাকলে কেউ উত্তর দিল না কেন? আমার হাত কি এমন সংকীর্ণ হয়েছে যে, আমি মুক্ত করতে পারি না? আমার কি উদ্ধার করার ক্ষমতা নেই? দেখ, আমি ধমক সমুদ্র শুকিয়ে ফেলি, নদনদী মরুভূমিতে পরিণত করি, সেখানকার সমস্ত মাছ পানির অভাবে দুর্গন্ধযুক্ত হয়, পিপাসায় মারা পড়ে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন এলাম, তখন কেউ সেখানে ছিল না কেন? আমি যখন ডাকলাম, কেউ তখন উত্তর দিল না কেন? তোমাদের মুক্তিপণ দেওয়ার জন্য আমার হাত কি খুবই খাটো ছিল? তোমাদের উদ্ধার করার জন্য আমার কি শক্তির অভাব ছিল? সামান্য একটি ধমকে আমি সমুদ্রকে শুষ্ক করি, নদনদীকে আমি মরুভূমিতে পরিণত করি; জলের অভাবে সেখানকার মাছ পচে দুর্গন্ধ হয়, তারা পিপাসায় প্রাণত্যাগ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আসিলে কেহ উপস্থিত হইল না কেন? আমি ডাকিলে কেহ উত্তর দিল না কেন? আমার হস্ত কি এমন খাট হইয়াছে যে, আমি মুক্ত করিতে পারি না? আমার কি উদ্ধার করিবার ক্ষমতা নাই? দেখ, আমি ধমকে সমুদ্র শুষ্ক করি, নদনদী প্রান্তরে পরিণত করি, তথাকার মৎস্যগণ জলাভাবে দুর্গন্ধযুক্ত হয়, পিপাসায় মারা পড়ে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আসিলে কেহ উপস্থিত হইল না কেন? আমি ডাকিলে কেহ উত্তর দিল না কেন? আমার হস্ত কি এমন খাটো হইয়াছে যে, আমি মুক্ত করিতে পারি না? আমার কি উদ্ধার করিবার ক্ষমতা নাই? দেখ, আমি ধমকে সমুদ্র শুষ্ক করি, নদনদী প্রান্তরে পরিণত করি, তথাকার মৎস্যগণ জলাভাবে দুর্গন্ধযুক্ত হয়, পিপাসায় মারা পড়ে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আসলে পর কেউ সেখানে ছিল না কেন? আমি ডাকলে পর উত্তর দেবার জন্য কেউ ছিল না কেন? তোমাদের মুক্ত করবার জন্য আমার হাত কি বেশী খাটো? তোমাদের উদ্ধার করবার জন্য আমার কি শক্তির অভাব হয়েছে? মাত্র ধমক দিয়েই আমি সাগর শুকিয়ে ফেলি আর নদীগুলো মরুভূমি করে দিই; সেগুলোর মাছ জলের অভাবে পচে যায় আর পিপাসায় মরে যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আসলে পর কেউ সেখানে ছিল না কেন? আমি ডাকলে পর জবাব দেবার জন্য কেউ ছিল না কেন? তোমাদের মুক্ত করবার জন্য আমার হাত কি বেশী খাটো? তোমাদের উদ্ধার করবার জন্য আমার কি শক্তির অভাব হয়েছে? মাত্র ধমক দিয়েই আমি সাগর শুকিয়ে ফেলি আর নদীগুলো মরুভূমি করে দিই; সেগুলোর মাছ পানির অভাবে পচে যায় আর পিপাসায় মরে যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন কোথায় ছিলে তোমরা যেদিন গিয়েছিলাম আমি উদ্ধার করতে তোমাদের? যখন আমি ডাকলাম তোমাদের কেন সাড়া দিলে না তোমরা আমার ডাকে? আমি কি নিতান্ত অক্ষম তোমাদের মুক্তিদানে? অথবা শক্তি কি নাই আমার তোমাদের করতে উদ্ধার? একটি আদেশে আমি শুকিয়ে ফেলি নি কি সাগরের জল? নদীকে করি নি পরিণত ঊষর মরুতে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঘরে এসে দেখি কেউ নেই| আমি বার বার ডাকলাম, কিন্তু কেউ উত্তর দিল না| তোমরা কি মনে কর, আমি তোমাদের রক্ষা করতে পারব না? আমার সব সমস্যা থেকেই উদ্ধার করার ক্ষমতা আছে| দেখ! আমি যদি নির্দেশ দিই সমুদ্র শুকিয়ে যাও, সমুদ্র তখনই শুকিয়ে যাবে| জল না পেয়ে মরে যাবে মাছ, মাছদের শরীর পচে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এলাম কিন্তু এখানে কেও ছিলনা কেন? আমি ডাকলাম কিন্তু কেও উত্তর দিলনা কেন? তোমাদের মুক্তিপন দেওয়ার জন্য আমার হাত কি এতো ছোটো? তোমাদের উদ্ধার করার জন্য কি আমার শক্তি নেই? দেখ, আমার ধমকে আমি সাগর শুকিয়ে ফেলি; নদীগুলো মরুভূমি করি; তাদের মাছ জলের অভাবে মরে যায় এবং পচে যায়।