Isaiah 50:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আসমানকে কালিমা পরাই, চট তার আচ্ছাদন করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আকাশকে অন্ধকারে আবৃত করি, চটবস্ত্রকে তার পরিধেয় করি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আকাশমণ্ডলকে কালিমা পরাই, ও চট তাহার আচ্ছাদন করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আকাশমণ্ডলকে কালিমা পরাই, ও চট তাহার আচ্ছাদন করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কাপড়ের মত করে আকাশকে অন্ধকার পরাই আর চট দিয়ে ঢেকে দেবার মতই তাকে ঢেকে দিই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কাপড়ের মত করে আসমানকে অন্ধকার পরাই আর চট দিয়ে ঢেকে দেবার মতই তাকে ঢেকে দিই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জলাভাবে মৎস্যকুল মরে নি কি আকন্ঠ তৃষ্ণায়? করি নি কি আচ্ছন্ন আকাশমণ্ডলকে ঘোর অন্ধকারে, যেন শোকবস্ত্র করেছে ধারণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শোকের কালো কাপড়ের মতো আকাশকে অন্ধকার করে দিতে পারি| আকাশকে অন্ধকারময় করে দিতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অন্ধকার দিয়ে আকাশকে কাপড় পরাই; আমি চট দিয়ে ঢেকে দিই।”