Isaiah 50:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ সার্বভৌম মাবুদ শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়েছেন, কিভাবে ক্লান্ত লোককে কালাম দ্বারা সুস্থির করতে হয়; যেন আমি বুঝতে পারি, তিনি প্রতি প্রভাতে জাগিয়ে দেন, আমার কান সজাগ করেন, যেন আমি শিক্ষার্থীদের মত শুনতে পাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন, যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়। তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন, আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন, যেন আমি বুঝিতে পারি, কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়; তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন, যেন আমি বুঝিতে পারি, কিরূপে ক্লান্ত লোককে বাক্য দ্বারা সুস্থির করিতে হয়; তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষিতদের জিভ্‌ দিয়েছেন যাতে আমি কথার দ্বারা ক্লান্ত লোকদের সাহায্য করতে পারি। তিনি আমাকে প্রত্যেক দিন সকালে জাগিয়ে দেন আর আমার কানকে সজাগ করেন যাতে আমি একজন শিষ্যের মত শুনি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক আমাকে শিক্ষিতদের জিভ্‌ দিয়েছেন যাতে আমি কথার দ্বারা ক্লান্ত লোকদের সাহায্য করতে পারি। তিনি আমাকে প্রত্যেক দিন সকালে জাগিয়ে দেন আর আমার কানকে সজাগ করেন যাতে আমি একজন শাগরেদের মত শুনি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবসাদে আচ্ছন্ন মানুষের বেদনার অনুভূতি প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায়, তাদের উদ্যম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন যে কথা, দিয়েছেন তিনি আমায় সেই কথা বলার জ্ঞান। তাঁর শিক্ষা গ্রহণের জন্য প্রতি প্রভাতে তিনি আমায় করেন উৎসুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রভু আমাকে শিক্ষা দেবার ক্ষমতা দিয়েছেন| তাই আমি এখন এই দুঃখী লোকদের শিক্ষা দিই| প্রতিদিন সকালে তিনি শিক্ষকের মতো আমাকে দর্শন দিয়ে শিক্ষা দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু সদাপ্রভু আমাকে জিভ্ দিয়েছেন, যেন আমি বুঝতে পারি, কিভাবে ক্লান্ত লোককে বাক্যের দ্বারা সুস্থির করতে পারি; তিনি আমাকে প্রত্যেক দিন সকালে জাগিয়ে দেন আর আমার কানকে সজাগ করেন তাদের মত যারা শেখে।