Isaiah 50:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি প্রহারকদের প্রতি আমার পিঠ, যারা দাড়ি উপড়িয়েছে, তাদের প্রতি আমার গাল পেতে দিলাম, অপমান ও থুথু থেকে আমার মুখ আচ্ছাদন করলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম, দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম; বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে আমি আমার মুখ লুকাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি প্রহারকদের প্রতি আপন পৃষ্ঠ, যাহারা দাড়ি উপড়াইয়াছে, তাহাদের প্রতি আপন গাল পাতিয়া দিলাম, অপমান ও থুথু হইতে আপন মুখ আচ্ছাদন করিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপ্ড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুথু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপ্ড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুথু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহার করেছে যারা আমায় তাদের কাছে উন্মুক্ত করেছি আমি আপন পৃষ্ঠদেশ, যখন তারা উৎপাটন করেছে আমার শ্মশ্রু, থুতু দিয়েছে মুখে, দারুণ অপমানে যখন জর্জরিত করেছে আমায় আমি দিই নি বাধা তাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি লোকদের আমাকে আঘাত করতে দেব| আমি তাদের আমার দাড়ি থেকে চুল তুলে নিতে দেব| যখন তারা আমার নামে বাজে কথা বলবে, আমার গায়ে থুতু ফেলবে তখনও আমি নিজের মুখ লুকোব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। অপমান ও থুথু থেকে নিজের মুখ ঢাকলাম না।