Isaiah 50:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন, সেজন্য আমি ভীষণ ভয় পাই নি, সেজন্য চকমকি পাথরের মত আমার মুখ স্থাপন করেছি, আমি জানি যে লজ্জিত হব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন, আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি, আর আমি জানি, আমি লজ্জিত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, সেই জন্য আমি বিহ্বল হই নাই, সেই জন্য চকমকির পাথরের ন্যায় আপন মুখ স্থাপন করিয়াছি, এবং আমি জানি যে লজ্জিত হইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, সেই জন্য আমি বিহ্বল হই নাই, সেই জন্য চকমকি পাথরের ন্যায় আপন মুখ স্থাপন করিয়াছি, এবং আমি জানি যে লজ্জিত হইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করেন বলে আমি অপমানিত হব না। কাজেই আমি চক্‌মকি পাথরের মতই আমার মুখ শক্ত করেছি, আর আমি জানি যে, আমি লজ্জিত হব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ মালিক আমাকে সাহায্য করেন বলে আমি অপমানিত হব না। কাজেই আমি চক্‌মকি পাথরের মতই আমার মুখ শক্ত করেছি, আর আমি জানি যে, আমি লজ্জিত হব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন অপমান আঘাত করতে পারে নি আমায় কারণ প্রভু পরমেশ্বর আমার সহায়। সব অপমান মাথা পেতে নেব আমি, আমি প্রস্তুত, আমি জানি, আমি কখনও হব না লজ্জিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সদাপ্রভু আমাকে সাহায্য করবেন| তাই তাদের বাজে কথা আমাকে আঘাত করবে না| আমি শক্তিশালী হব| আমি জানি আমি হতাশ হব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করেন; সেজন্য আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতই আমার মুখ শক্ত করেছি, কারণ আমি জানি যে, লজ্জিত হব না।