Isaiah 50:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি আমাকে ধার্মিক করেন, তিনি নিকটবর্তী; কে আমার সঙ্গে ঝগড়া করবে? এসো, আমরা একত্র দাঁড়াই; কে আমার প্রতিবাদী? সে আমার কাছে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন। তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? এসো আমরা পরস্পর মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগকারী? সে আমার সামনে আসুক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি আমাকে ধার্ম্মিক করেন, তিনি নিকটবর্ত্তী; কে আমার সহিত বিবাদ করিবে? আইস, আমরা একত্র দাঁড়াই; কে আমার প্রতিবাদী? সে আমার নিকটে আইসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি আমাকে ধার্মিক করেন, তিনি নিকটবর্তী; কে আমার সহিত বিবাদ করিবে? আইস, আমরা একত্র দাঁড়াই; কে আমার প্রতিবাদী? সে আমার নিকটে আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করেছেন তিনি কাছেই আছেন; তাহলে কে আমার বিরুদ্ধে নালিশ আনবে? এস, আমরা মুখোমুখি হই। কে আমাকে দোষী করছে? সে আমার সামনে আসুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি আমাকে নির্দোষ বলে প্রমাণ করেছেন তিনি কাছেই আছেন; তাহলে কে আমার বিরুদ্ধে নালিশ আনবে? এস, আমরা মুখোমুখি হই। কে আমাকে দোষী করছে? সে আমার সামনে আসুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বর আমার কাছেই আছেন, আমি যে নির্দোষ, একথা তিনিই করবেন প্রমাণ। আমার বিরুদ্ধে অভিযোগ আনে, এত সাহস কার? তাহলে এগিয়ে এস আমার সামনে, আন অভিযোগ, হোক বিচার!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু আমার সঙ্গে আছেন| তিনিই দেখাবেন আমি নির্দোষ| তাই কেউ আমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না| কেউ যদি আমাকে ভুল প্রমাণ করতে চায় তবে তাকে আমার সামনে এসে যুক্তি দেখাতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর যিনি আমাকে ধার্মিক করেন তিনি কাছাকাছি; কে আমার সঙ্গে বিবাদ করবে? এস, আমরা মুখোমুখি হই। আমার অভিযুক্ত কে? সে আমার সামনে আসুক।