Isaiah 50:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সার্বভৌম মাবুদ আমার সাহায্য করবেন, কে আমাকে দোষী করবে? দেখ, তারা সকলে কাপড়ের মত পুরানো হয়ে যাবে, পোকা তাদের খেয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন। তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে? তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে; কীট তাদের সকলকে খেয়ে ফেলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রভু সদাপ্রভু আমার সাহায্য করিবেন, কে আমাকে দোষী করিবে? দেখ, তাহারা সকলে বস্ত্রের ন্যায় জীর্ণ হইবে, কীটে তাহাদিগকে ভক্ষণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করছেন, কাজেই কে আমাকে দোষী করবে? তারা সবাই কাপড়ের মত পুরানো হয়ে যাবে; পোকা তাদের খেয়ে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ মালিক আমাকে সাহায্য করছেন, কাজেই কে আমাকে দোষী করবে? তারা সবাই কাপড়ের মত পুরানো হয়ে যাবে; পোকা তাদের খেয়ে ফেলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সর্বাধিপতি প্রভু পরমেশ্বর স্বয়ং আমার রক্ষাকর্তা, অতএব কে আমাকে দোষী সাব্যস্ত করবে? আমার সমস্ত অভিযোগকারীর অবস্থা হবে জীর্ণ বসনের মত, কীটের ভক্ষ্য হবে তারা, হবে ধূলিতে বিলীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাকিয়ে দেখো, আমার প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করছেন| তাই আমাকে কেউ পাপী সাব্যস্ত করতে পারবে না| তাদের পুরানো মূল্যহীন কাপড়ের মতো অবস্থা হবে| পোকামাকড় তাদের খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, প্রভু সদাপ্রভু আমাকে সাহায্য করবেন, কে আমাকে দোষী করবে? দেখ, তারা সবাই কাপড়ের মত পুরানো হয়ে যাবে; কীট তাদের খেয়ে ফেলবে।